বুধ অস্ত ৩০ জুনকর্কট রাশিতে থাকা বুধ নিজের অবস্থানে বড় বদল করতে চলেছে। ২৯ জুন বুধ বক্রী হবে এবং তারপরের দিন অর্থাৎ ৩০ জুন থেকে বুধ অস্ত যাবে। আসলে যখন কোনও গ্রহ সূর্যের খুব কাছে চলে আসে, তখন সেই গ্রহ অস্ত হয়ে যায়। কোনও গ্রহের অস্ত যাওয়া মানে তার প্রভাব কম হওয়া এবং সেই গ্রহ অশুভ ফল দিতে শুরু করে। বুধ গ্রহ বুদ্ধি, বাণী ও ব্যবসার কারক গ্রহ। এরকম অবস্থায় ৩০ জুন বুধের অস্ত হওয়া ৫ রাশির জাতকদের ক্ষেত্রে অর্থ, কেরিয়ার, মানসিক স্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, বুধ ৩০ জুন ২০২৬-এর রাত ৮.২২ মিনিটে অস্ত হবে এবং ২৫ জুলাই ২০২৬-এর ভোর ৪টে ৩৪ মিনিটে উদিত হবে। এই সময়কালে ৫ রাশির জন্য অশুভ ফল আনবে।
মিথুন রাশি
বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ এবং এর অবস্থান এই রাশির জাতক-জাতিকাদের উপর সরাসরি প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিরোধের সম্ভাবনা রয়েছে। ভুল বোঝাবুঝি হতে পারে। এই সময়ে সংঘাত এড়িয়ে চলাই শ্রেয়। কথাবার্তায় সংযম রাখুন। ব্যবসায় বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রাখাই ভালো।
কর্কট রাশি
বুধ কর্কট রাশিতে গোচর করছে, প্রথমে বক্রী এবং তারপর এই রাশিতে অস্তগামী হবে। এটি কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি ক্রুদ্ধ, অস্থির এবং খিটখিটে হয়ে উঠতে পারেন। অর্থ কোথাও আটকে যেতে পারে। কাজের চাপ বেশি থাকবে।
কন্যা রাশি
বুধ হলো কন্যা রাশির অধিপতি গ্রহ। বুধের অবস্থান কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে। নিজের কঠোর পরিশ্রমের ফল না পেয়ে আপনি হতাশও হতে পারেন। আপনি বিভ্রান্ত এবং খিটখিটে বোধ করতে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করা থেকে বিরত থাকুন। ত্বকের সমস্যা দেখা দিতে পারে। অর্থপ্রবাহ আটকে যেতে পারে।
বৃশ্চিক রাশি
বুধের অবস্থান বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্যও ভালো লক্ষণ নয়। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কারও সাথে ঝগড়া হতে পারে। কম কথা বলাই শ্রেয়। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বা লোকসান হতে পারে। বড় ধরনের খরচ আপনার বাজেট নষ্ট করে দিতে পারে।
মীন রাশি
অস্তগামী বুধের প্রভাব মীন রাশির সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাড়িতে কারও সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ধৈর্য ধরুন। যারা অংশীদারিত্বে আছেন, তারা তাদের কর্মক্ষেত্রেও দ্বন্দ্ব বা উত্থান-পতনের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে অবহেলা পরিহার করুন। কাগজপত্র না পড়ে পূরণ করবেন না।