বুধের গোচরে লক্ষ্মীলাভবৈদিক জ্যোতিষে বুধকে বুদ্ধি, তর্ক, বাণী, ব্যবসা ও সংবাদের কারক গ্রহ হিসাবে বিবেচিত করা হয়। গত ২৬ সেপ্টেম্বর বুধ নিজের উচ্চ রাশি কন্যা থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করে ফেলেছে। তুলা রাশির অধিপতি শুক্রদেব, যিনি আবার বুধের পরম বন্ধু বলে মনে করা হয়। মিত্র গ্রহ শুক্রের রাশিতে বুধের এই গোচর অত্যন্ত শুভ ফল দেবে। এছাড়াও, তুলা রাশিতে বুধের আগমন কিছু রাশির জন্য ব্যবসায়িক উন্নতি, বুদ্ধির বিকাশ ও আর্থিক দিককে মজবুত করবে। আসুন দেখে নিন বুধের এই গোচর কাদের জন্য লাভদায়ক।
মিথুন রাশি
কোনও পড়ুয়া যদি প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তারা এই সময় শুভ খবর পেতে পারেন। হঠাৎ করে অর্থলাভের যোগ তৈরি হবে। যদি আপনি কোথাও বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকে ভাল রিটার্ন পেতে পারেন। সন্তান পক্ষ থেকে সব চিন্তা আপনার দূর হবে।
তুলা রাশি
আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে এবং আপনার কথার প্রভাব বাড়বে। যারা মিডিয়া, মার্কেটিং, আইন, শিল্প ও ব্যাঙ্কিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় খুবই অনকূল থাকবে। কর্মক্ষেত্রে আপনার কৌশলের প্রশংসা হবে এবং ব্যবসায় লাভজনক চুক্তি হতে পারে।
ধনু রাশি
আপনার আয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে এই সময়। আয়ের নতুন উৎস উন্মোচিত হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে, যা ভবিষ্যতে পদোন্নতির পথ প্রশস্ত করবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন।
কুম্ভ রাশি
বুধের গোচর এই রাশির জাতকদের জন্য দারুণ সময় নিয়ে আসবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যকলাপের প্রতি আগ্রহ বাড়বে। ব্যবসা বা কাজের জন্য করা ভ্রমণ উপকারী প্রমাণিত হবে। আপনার আর্থিক অবস্থার ইতিবাচক উন্নতি দেখা যাবে।