Budh Nakshatra Gochar: বিশাখা নক্ষত্রে রাজকীয় প্রবেশ বুধের, চাকরি-ব্যবসা তরতরিয়ে এগোবে ৩ রাশির

বুধের এই নক্ষত্র পরিবর্তন কিছু রাশির জাতকদের জন্য বিশেষ লাভ নিয়ে আসবে। এই রাশির জাতকদের আর্থিক উন্নতি, ব্যবসার উন্নতি ও বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, বুধ ২৫ নভেম্বর ২০২৬, বুধবার দুপুর ১টা ৪৪ মিনিটে বিশাখা নক্ষত্রে প্রবেশ করে যাবে আর সেখানে ৪ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে আর তারপর ফের অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে।

Advertisement
বিশাখা নক্ষত্রে রাজকীয় প্রবেশ বুধের, চাকরি-ব্যবসা তরতরিয়ে এগোবে ৩ রাশিরবুধের নক্ষত্র গোচর
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে ব্যবসা, বাণী, কৌশলের কারক গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে ব্যবসা, বাণী, কৌশলের কারক গ্রহ বলে মনে করা হয়। এরকম অবস্থায় বুধের অবস্থানে বদলের প্রভাব ১২টি রাশির জীবনে কোনও না কোনওভাবে পড়তে দেখা যায়। বর্তমানে বুধ তুলা রাশিতে ও স্বাতি নক্ষত্রে বিরাজমান রয়েছে। অপরদিকে, বুধ ২৫ নভেম্বর বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। বুধের এই নক্ষত্র পরিবর্তন কিছু রাশির জাতকদের জন্য বিশেষ লাভ নিয়ে আসবে। এই রাশির জাতকদের আর্থিক উন্নতি, ব্যবসার উন্নতি ও বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, বুধ ২৫ নভেম্বর ২০২৬, বুধবার দুপুর ১টা ৪৪ মিনিটে বিশাখা নক্ষত্রে প্রবেশ করে যাবে আর সেখানে ৪ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে আর তারপর ফের অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য বুধের বিশাখা নক্ষত্রে প্রবেশ লাভদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতকদের জন্য আর্থিক পরিস্থিতিতে শুধরানোর আভাস পাওয়া যাবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। চাকরিজীবিদের জন্য এই সময় ভাল হবে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কোনও নতুন চুক্তি চূড়ান্ত হবে। বিনিয়োগ থেকে ভাল ফল পাবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকতে পারে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই নক্ষত্র পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বাড়বে। চাকরিজীবিরা নতুন দায়িত্ব পেতে পারেন। কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় অনুকূল থাকবে। বেতন বাড়তে পারে। নতুন সম্পর্কের মাধ্যমে ব্যবসার প্রসার হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। প্রতিযোগী পরীক্ষার প্রস্তুতি নেওয়া জাতকদের লাভ হতে পারে। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য এই সময় ভাল হতে পারে। আর্থিক দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ এই সময়। ব্যবসায় জাতকদের ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো গ্রাহকদের থেকে ভাল অর্ডার পেতে পারেন। চাকরিজীবিদের এই সময় ভাল থাকবে। বরিষ্ঠ আধিকারিকদের থেকে আপনার কাজের প্রশংসা আসবে। বিনিয়োগ থেকে লাভ, সম্পত্তি ও বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। সমাজে মান-সম্মান বাড়বে।   

Advertisement

POST A COMMENT
Advertisement