বৃহস্পতির গোচর২০২৬ সালে বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ সব রাশিদের জীবনের ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে বেরিয়ে সূর্যের ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই রাশি পরিবর্তনটি ঘটবে ৩১ অক্টোবর, ২০২৬, শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে। যার প্রভাব থাকবে আগামী বছর পর্যন্ত। দেবতাদের গুরু হিসাবে পরিচিত বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, বিবাহ এবং ভাগ্যের কারক গ্রহ বলে মনে করা হয়। বৃহস্পতির রাশি পরিবর্তনের পর—বিশেষ করে ৩১ অক্টোবর ২০২৬ থেকে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা ইতিবাচক প্রভাব লাভ করতে পারেন। মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক এবং ধনু রাশির জাতকরা এই পরিবর্তনের ফলে উপকৃত হবেন। আসুন দেখে নিই কারা উপকার পাবেন এই বৃহস্পচির গোচরে।
মেষ রাশি
বৃহস্পতির গোচর মেষ রাশির জাতকদের জন্য সুখের বার্তা বহন করে আনবে। আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হবে। সব ক্ষেত্রেই সাফল্য পাবেন। পরিবারের সদস্যদের নিয়ে ছোট কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন। বেতন বাড়তে পারে বৃহস্পতির কৃপাতে।
সিংহ রাশি
সিংহ রাশিতে বৃহস্পতির গোচর মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে। আপনারা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন নতুন কোনও দায়িত্বও উপর অর্পিত হতে পারে। ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করতে পারেন কোনও বড় চুক্তির ফলে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে আটকে থাকা কাজগুলো এখন সফল ভাবে সম্পন্ন হতে পারে।
কর্কট রাশি
বৃহস্পতির গোচর কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিকভাবে লাভজনক হবে। আর্থিক বিষয়ে সাফল্য পাবেন, আয় বৃদ্ধি হবে। উপার্জনের নতুন পথ উন্মুক্ত হতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করবে। শুভ ফল পাবেন এই সময়ে। এই সময়টি বেতনভোগী চাকরিজীবী, ব্যবসায়ী উভয়ের জন্যই অনুকূল থাকবে। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিনিয়োগ থেকেও লাভবান হতে পারেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতির দেখা পেতে পারেন। বৃহস্পতির গোচর এই রাশিদের জন্য শুভ সময় নিয়ে আসবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও লাভবান হবেন। যারা কঠোর পরিশ্রম করবেন, তাঁরা অনুকূল ফলাফল লাভ করবেন।
ধনু রাশি
বৃহস্পতির সিংহ রাশিতে গমন ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। চাকরি ও ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। আয় বৃদ্ধি আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে, ব্যাঙ্ক ব্যালান্স বাড়বে, সুখী থাকবেন।