মালব্য রাজযোগজ্যোতিষশাস্ত্র অনুসারে, নভেম্বর মাসে গ্রহদের চালে কিছু রাশিরল জাতকদের জন্য বিশেষ হতে চলেছে। পঞ্চাঙ্গ অনুসারে, ৬ নভেম্বর ধনতেরসের দিন শুক্র গ্রহ তুলা রাশিতে সঞ্চারন করবে এবং মালব্য মহাপুরুষ রাজযোগের নির্মাণ করবে। জ্যোতিষে শুক্রকে ধন, বৈভব, সুখ-সুবিধা, প্রেম ও ঐশ্বর্যের কারক বলে মনে করা হয়। অপরদিকে, তুলা রাশি শুক্রের নিজস্ব রাশি। এরকম অবস্থায় শুক্রের তুলা রাশিতে গোচর করে মালব্য রাজযোগের প্রভাব কিছু রাশির জাতকদের জীবনে আর্থিক উন্নতি, কেরিয়ারে পদোন্নতি ও সুখ-সুবিধায় বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে। ফিউচার পঞ্চাঙ্গ অনুসারে ধনতেরসের দিন ৬ নভেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে রাত ১টা ৪ মিনিটে গোচর করবে। কন্যা রাশিতে বক্রী হবে। এরই সঙ্গে ২২ নভেম্বর পর্যন্ত আবার তুলা রাশিতে সঞ্চারন করবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য মালব্য রাজযোগ লাভদায়ক প্রমাণিত হবে। চাকরিতে প্রমোশন বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ তৈরি হবে। ব্যবসায় ভাল লাভের সুযোগ আসবে। আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার সঙ্গে আয়ের নতুন রাস্তা তৈরি হবে। দীরিঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই রাজযোগ আর্থিক ক্ষেত্রে শুভ পরিণাম নিয়ে আসবে। হঠাৎ করে অর্থলাভ হবে। চাকরিতে আপনার পরিশ্রমের প্রশংসা হবে। নতুন চাকরির খোঁজ করা লোক এবার ভাল খবর পাবেন। বিনিয়োগের বিষয়ে ইতিবাচক পরিণাম দেখতে পারবেন।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর সুখ-সুবিধা বৃদ্ধি করবে। বৈবাহিক জীবনে মধুরতা বাড়বে ও জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। অংশীদরিত্বের ব্যবসায় লাভের সুযোগ তৈরি হবে। আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। নতুন যোজনায় কাজ শুরু হবে।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য মালব্য রাজযোগ কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে অনুকূল হবে। চাকরিতে উন্নতির সুযোগ আসবে। ব্যবসা প্রসার করার চেষ্টা সফল হবে। আয় বৃদ্ধির সঙ্গে জাগতিক সুখ-সুবিধার ওপর খরচের যোগ তৈরি হবে। পরিবারে খুশির পরিবেশ থাকবে।