ধ্বজ যোগ৩১ অক্টোবর বৃহস্পতি গ্রহ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশিতে প্রথম থেকেই কেতু বসে রয়েছে। এরকম অবস্থায় এই দুই গ্রহের যুতিতে ধ্বজ যোগের নির্মাণ হচ্ছে। জ্য়োতিষে এই যোগকে কেরিয়ার, ব্যবসা, অর্থ ও আধ্যাত্মিকতা জীবনের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, গুরু-কেতুর ধ্বজা যোগ চার রাশিকে প্রচুর সম্পদ ও উন্নতির রাস্তা প্রশস্ত করবে। এদের জীবনে হঠাৎ করে কিছু ভাল বদল দেখতে পাওয়া যাবে। আসুন দেখে নেওয়া যাক দিওয়ালী ও ধনতেরসের আগে তৈরি এই যোগ কতটা লাভজনক।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই সময় চাকরি ও পড়াশোনার জন্য ভাল বলে মনে করা হচ্ছে। চাকরিজীবিদের জন্য নিজের যোগ্যতা এই সময় প্রমাণ করার সুযোগ পাবেন। যারা নতুন কাজ শুরুর যোজনা করছেন, তাদের জন্য এই সময় অনুকূল প্রমাণিত হবে। অর্থ খুব সহজে আপনার কাছে আসবে। ঋণ, কাউকে টাকা দেওয়ার চ্যালেঞ্জ থেকে মুক্তি পাবেন। কোনও নতুন সম্পত্তি কেনার জন্য পদক্ষেপ করতে পারবেন।
সিংহ রাশি
ধ্বজ যোগ সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ লাভ নিয়ে আসবে। আয় বৃদ্ধি পাওয়ার নতুন রাস্তা খুলে যাবে। খরচ নিয়ন্ত্রণে থাকার কারণে ব্যাঙ্ক-ব্যালেন্স মজবুত থাকবে। কিছু মানুষ নিয়মিত জীবিকার পাশাপাশি পার্ট টাইম কাজ শুরু করবেন। এতে ধীরে ধীরে সঞ্চয় করতে সহায়তা হবে। ঘরে চলা সম্পত্তি সংক্রান্ত বিবাদ এবার মিটে যাবে। মানসিক স্বস্তি পাবেন। পারিবারিক আবহ আরও ভাল হবে।
কন্যা রাশি
এই সময়টি অনেক ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলো এগিয়ে যেতে পারে। চাকরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। এটি তাদের ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। বৈবাহিক সমস্যার সমাধান হওয়ার ইঙ্গিত রয়েছে। আপনি আপনার সন্তানদের বিষয়েও সুসংবাদ পেতে পারেন।
ধনু রাশি
বৃহস্পতি হলো ধনু রাশির অধিপতি গ্রহ। তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা আরও ভালো কোনো সুযোগ পেতে পারেন। নতুন সুযোগের কথা ভাবার সময় নিজের সামর্থ্য এবং প্রয়োজনগুলো বিবেচনা করা জরুরি। পরিবারে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ভালো সুযোগ পেতে পারেন। প্রশিক্ষণ এবং নতুন দক্ষতা অর্জনের ক্ষেত্রেও উন্নতি সম্ভব।