Brihaspati Vakri: ১৩ ডিসেম্বর বিপরীত গতিতে বৃহস্পতি, ১২২দিন ৩ রাশির উপার্জনের সুবর্ণ সুযোগ

জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে, ১৩ ডিসেম্বর ২০২৬-এ গুরু বৃহস্পতি বক্রী অবস্থায় চলে যাবে। বৃহস্পতির উল্টো চালের প্রভাব কেরিয়ার, ব্যবসা, আর্থিক পরিস্থিতি ও ভাগ্যের ওপর পড়তে পারে। বিশেষ বিষয় এটাই যে এই গুরুর চাল পরিবর্তনের ফলে কন্যা, তুলা ও ধনু রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে।

Advertisement
১৩ ডিসেম্বর বিপরীত গতিতে বৃহস্পতি, ১২২দিন ৩ রাশির উপার্জনের সুবর্ণ সুযোগ বৃহস্পতির গোচর
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে ধন, জ্ঞান, ভাগ্য, সন্তান, শিক্ষা ও বৈবাহিক জীবনের কারক গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে ধন, জ্ঞান, ভাগ্য, সন্তান, শিক্ষা ও বৈবাহিক জীবনের কারক গ্রহ বলে মনে করা হয়। যখনই গুরু গ্রহের চালে বদল হয়, তার প্রভাব সব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে, ১৩ ডিসেম্বর ২০২৬-এ গুরু বৃহস্পতি বক্রী অবস্থায় চলে যাবে। বৃহস্পতির উল্টো চালের প্রভাব কেরিয়ার, ব্যবসা, আর্থিক পরিস্থিতি ও ভাগ্যের ওপর পড়তে পারে। বিশেষ বিষয় এটাই যে এই গুরুর চাল পরিবর্তনের ফলে কন্যা, তুলা ও ধনু রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে। আসুন দেখে নেওয়া যাক কী কী লাভ পাবেন এঁরা।

দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, দেবতাদের গুরু বৃহস্পতি ১৩ ডিসেম্বর রবিবার, ভোর ৬টা ২৫ মিনিটে সিংহ রাশিতে বক্রী হবে। এরই সঙ্গে ২০২৭ সালে ১৩ এপ্রিল, মঙ্গলবার, সকাল ৭টা ৪০ মিনিটে মার্গী হবে। অর্থাৎ ১২২ দিন বক্রী অবস্থায় থাকবে। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য গুরুর বক্রী চাল আর্থিক ক্ষেত্রে স্বস্তি নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। চাকরিজীবী মানুষদের জন্য নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে কাজের সুযোগ পাবেন। বিনিয়োগ সংক্রান্ত পুরনো সিদ্ধান্ত সমীক্ষা করা লাভজনক হতে পারে। 

তুলা রাশি
তুলা রাশিতে বৃহস্পতির বক্রী হওয়া কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। চাকরিতে উন্নতির সুযোগ পাবেন। ব্যবসায়ীরা কোনও পুরনো যোজনা থেকে লাভ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে মজবুত করতে নতুন রাস্তা খুলতে পারে। পরিবারে সুখ-সুবিধাতে খরচ বাড়তে পারে। আমদানির নতুন উৎস তৈরি হবে। 

ধনু রাশি
ধনুর স্বামী স্বয়ং বৃহস্পতি। তাই গুরুর বক্রী হওয়া এই রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ। ভাগ্যের সঙ্গ পেতেই আটকে থাকা কাজ গতি পাবে। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement