July Grah Gochar Astro: জুলাই মাসে ৩ বড় গ্রহের রাশিচক্র বদল, এই ৪ রাশির জাতকদের ভাল সময় শুরু

July Month Horoscope: জ্যোতিষীদের মতে, জুলাই মাসটি অত্যন্ত বিশেষ একটি মাস, কারণ এই সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের রাশি পরিবর্তন ঘটবে। দৃক পঞ্জিকা অনুযায়ী, মাস শুরুর ঠিক পরেই ৪ জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে।

Advertisement
জুলাই মাসে ৩ বড় গ্রহের রাশিচক্র বদল, এই ৪ রাশির জাতকদের ভাল সময় শুরুজুলাই গ্রহ গোচর

জুলাই মাস শুরু হতে চলেছে। জ্যোতিষীদের মতে, জুলাই মাসটি অত্যন্ত বিশেষ একটি মাস, কারণ এই সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের রাশি পরিবর্তন ঘটবে। দৃক পঞ্জিকা অনুযায়ী, মাস শুরুর ঠিক পরেই ৪ জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে।

১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে গমন করবে। ২৪ জুলাই বুধ গ্রহের গতি স্বাভাবিক (মার্গী) হবে এবং ২৭ জুলাই শনি মীন রাশিতে বক্রী (উল্টো) গতিতে চলতে শুরু করবে। জুলাই মাসে গ্রহের এই পরিবর্তনগুলি কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে।

সিংহ/LEO রাশিফল Rashifal (July 23-Aug 23) 

এই মাসটি সিংহ রাশির জাতকদের জন্য সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির বার্তা নিয়ে আসছে। যারা চাকরি করছেন, তারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো সুখবর পেতে পারেন। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তবে সময়টি অনুকূল। পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার নেতৃত্বের দক্ষতার প্রশংসা করা হবে।

তুলা/LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)  

তুলা রাশির জাতকদের জন্য জুলাই মাসটি মানসিক প্রশান্তি ও পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য বয়ে আনবে। আর্থিক দিক থেকে এই মাসটি বেশ শক্তিশালী হবে। অপ্রত্যাশিতভাবে কোথাও আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। বিনিয়োগের জন্যও এটি একটি ভাল সময়। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা ভালো প্রস্তাব পেতে পারেন। সুখ-স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।

মকর /CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21) 

মকর রাশির জাতকদের জন্য সৌভাগ্যের সময় অপেক্ষা করছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকূল সময় এবং পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন, তারা বিদেশ ভ্রমণ বা দূরবর্তী কোনও স্থান থেকে উপকৃত হতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে এবং দীর্ঘস্থায়ী রোগ-ব্যাধি থেকে মুক্তি মিলবে। প্রেমের সম্পর্ক আরও মধুর ও সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে। আধ্যাত্মিকতা ও ধর্মীয় কার্যকলাপের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

Advertisement

মীন/ PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20) 

মীন রাশির জাতকদের জন্য জুলাই মাসটি কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ও সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি নতুন চাকরির সন্ধান করে থাকেন, তবে এই মাসটি আপনার জন্য সাফল্য বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং আয়ের উৎস বাড়বে। ঋণমুক্ত হওয়ার পথ প্রশস্ত হবে। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আপনার বড় চ্যালেঞ্জগুলো সহজ হয়ে যাবে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

 

POST A COMMENT
Advertisement