বৃহস্পতির গোচর ২০২৬বৈদিক জ্যোতিষে গ্রহদের গুরু বৃহস্পতি-কে জ্ঞান, ভাগ্য, সমৃদ্ধি, বিয়ে ও সন্তানের মুখ্য কারক বলে বিবেচিত করা হয়। জ্যোতিষ মতে, ৩১ অক্টোবর ২০২৬-এর দুপুর ১২.০১ মিনিটে দেবগুরু বৃহস্পতি নিজের অতিচারি গতির (সামান্য থেকে কিছুটা জোরে) কারণে সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপর ১৩ ডিসেম্বর গুরু বক্রী হবে এবং ২৫ জানুয়ারি বৃহস্পতি দ্বিতীয়বার কর্কট রাশিতে ফিরে আসবে। সাধারণত, বৃহস্পতি একটি রাশিতে প্রায় এক বছর অবস্থান করে, কিন্তু বৃহস্পতির অতিচারি গতির কারণে এবার এটি আরও কম সময়ে রাশি পরিবর্তন করবে। সিংহ রাশির অধিপতি সূর্য, যিনি বৃহস্পতির সবচেয়ে ভালো বন্ধু। সূর্যের রাশিতে বৃহস্পতির এই গোচরকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৃহস্পতির এই রাশি পরিবর্তন অনেক রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং কর্মজীবনে উন্নতি ও আর্থিক সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করবে। চলুন জেনে নেওয়া যাক, ৩১ অক্টোবর বৃহস্পতির এই গোচরের ফলে কাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে।
মেষ রাশি
আপনার রাশিতে বৃহস্পতি পঞ্চম ঘরে (বুদ্ধি, জ্ঞান এবং সন্তানের ঘর) অবস্থান করবে। ছাত্রছাত্রী এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ব্যাপক সাফল্য লাভ করতে পারেন। নববিবাহিত দম্পতিরা সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। শেয়ার বাজার বা পুরনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি
দেবগুরু আপনার রাশির প্রথম ঘরে (লগ্ন) গোচর করছেন। আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষণতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা এবং সম্মান বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো গতি পাবে। আপনার স্বাস্থের উন্নতি হবে।
তুলা রাশি
দেবগুরু আপনার একাদশ ঘরে (লাভ ও আয়) গোচর করবেন। আপনার প্রধান ও দৈনন্দিন আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নতুন ব্যবসায়িক চুক্তি এবং আয়ের অতিরিক্ত উৎস প্রতিষ্ঠিত হবে। আপনি আপনার ভাই-বোন এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।
ধনু রাশি
ধনু রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতি, এবং এটি আপনার নবম ঘরে (ভাগ্য ও ধর্ম) গোচর করবে। আপনার সুপ্ত ভাগ্য জাগ্রত হবে। প্রতিটি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা বাড়বে। যারা চাকরিতে আছেন, তারা পদোন্নতি এবং কাঙ্খিত বদলি পেতে পারেন। ধর্মীয় কার্।কলাপ এবং তীর্থযাত্রার প্রতি আপনার আগ্রহ বাড়বে।