কেতুর গোচর ২০২৬বৈদিক জ্যোতিষে কেতুকে মোক্ষ, আধ্যাত্মিকতা, বৈরাগ্য ও রহস্যের কারক বলে মানা হয়ে থাকে। এর সঙ্গে কেতুকে ছায়া, মায়াবী ও পাপী গ্রহের খেতাবও দেওয়া হয়েছে। রাহু ও কেতু একটি শরীরের দুটি অঙ্গ। এরকম অবস্থায় দুটি গ্রহ একই দিনে রাশি বা নক্ষত্র পরিবর্তন করে। কেতুর কথা যদি ধরা হয়, তাহলে যে ঘরে সে বসে, সেই সম্পর্কিত বিষয়ে ব্যক্তির হঠাৎ করে পরিবর্তন বা নয়া অনুভব দেখতে পারবেন। ৫ ডিসেম্বর কর্কট রাশির সঙ্গে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে কেতু। কেতুর এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব ১২টি রাশির ওপর দেখতে পাওয়া যাবে। তবে ৩ রাশি বিশেষভাবে লাভবান হবেন।
মেষ রাশি
কেতুর অশ্লেষা নক্ষত্রে প্রবেশ মেষ রাশির জন্য লাভদায়ক প্রমাণিত হবেষ এই সময় ভাগ্যের সঙ্গ পাবেনষ একাধিক ক্ষেত্রে লাভ হবে। চাকুরিজীবী জাতকদের জন্য এই সময়কাল খুব ভাল থাকবে। মনের মতো ট্রান্সফার পাবেন। দূরে কোথাও সফর করতে যেতে পারেন। নতুন ঘর, গাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। ধার্মিক স্থানে যাত্রা করতে পারবেন। নিজের কথার ওপর সংযম রাখুন নয়তো পরিবারে অশান্তি হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য কেতুর গোচর শুভ প্রমাণিত হবে। জাতকদের আর্থিক ক্ষেত্রে লাভ হওয়ার যোগ রয়েছে। চাকরিজীবি জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হতে পারে। ব্যবসায় এই সময় বেশ লাভের সম্ভাবনা রয়েছে। ধার্মিক কাজ, সমাজ সেবা, হিলিং বা কাউন্সেলিং এইসব ক্ষেত্রে, লাভবান হবেন। পুরনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে শত্রুদের থেকে স্বস্তি পাবেন। তবে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য কেতুর অশ্লেষা নক্ষত্রে এন্ট্রি দারুণ সুখের সময় নিয়ে আসবে। আর্থিক ক্ষেত্রটি আরও জোরালো হবে। পড়ুয়াদের জন্য এই সময় বিশেষভাবে ভাল থাকবে। ব্যবসায়ীদের জন্য নতুন কাজ, প্রজেক্ট, গ্রাহক পেতে পারেন। নতুন কাজ শুরু করলে তা ভাল লাভ দেবে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে।