Janmashtami Horoscope 2026: বহুযুগ পর জন্মাষ্টমীতে গ্রহদের মহাসংযোগ, শ্রীকৃষ্ণের কৃপায় ৪ রাশির সোনায় মোড়া ভাগ্য

জ্যোতিষ গণনা অনুসারে, এই জন্মাষ্টমীতে ৭টি প্রধান গ্রহদের মধ্যে ৫টি অত্যন্ত শক্তিশালী ও অনুকূল পরিস্থিতিতে বিরাজ করবে। যেখানে মনের কারক চন্দ্রমা নিজের উচ্চ রাশি বৃষে সঞ্চারন করবে, জ্ঞান ও ভাগ্যদাতার গুরু বৃহস্পতি নিজের উচ্চরাশি কর্কটে থাকবে এবং নবগ্রহের শক্তি প্রদান করবে। এছাড়াও, আত্মার কারক সূর্য তার নিজস্ব রাশি সিংহতে এবং দৈত্য গুরু শুক্র তার নিজস্ব রাশি তুলাতে অবস্থান করবে।

Advertisement
বহুযুগ পর জন্মাষ্টমীতে গ্রহদের মহাসংযোগ, শ্রীকৃষ্ণের কৃপায় ৪ রাশির সোনায় মোড়া ভাগ্যশ্রী কৃষ্ণের আশীর্বাদধন্যা ৪ রাশি
হাইলাইটস
  • শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই বছর ৪ সেপ্টেম্বর, শুক্রবার পালন করা হবে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই বছর ৪ সেপ্টেম্বর, শুক্রবার পালন করা হবে। এই বছর শ্রীকৃষ্ণেক জন্মাষ্টমীর পর্ব শুধুমাত্র ধার্মিক আস্থা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং জ্যোতিষ দৃষ্টিকোণ থেকেও এই দিনটি অত্যন্ত দুর্লভ ও ঐতিহাসিক সংযোগ নিয়ে এসেছে। গ্রহদের চাল ও নক্ষত্রের স্থিতি এই বছর অদ্ভুত যোগ তৈরি করছে, যা বিরল ও কখনও কখনও দেখা যায়।

৫টি বড় গ্রহের সংযোগ
জ্যোতিষ গণনা অনুসারে, এই জন্মাষ্টমীতে ৭টি প্রধান গ্রহদের মধ্যে ৫টি অত্যন্ত শক্তিশালী  ও অনুকূল পরিস্থিতিতে বিরাজ করবে। যেখানে মনের কারক চন্দ্রমা নিজের উচ্চ রাশি বৃষে সঞ্চারন করবে, জ্ঞান ও ভাগ্যদাতার গুরু বৃহস্পতি নিজের উচ্চরাশি কর্কটে থাকবে এবং নবগ্রহের শক্তি প্রদান করবে। এছাড়াও, আত্মার কারক সূর্য তার নিজস্ব রাশি সিংহতে এবং দৈত্য গুরু শুক্র তার নিজস্ব রাশি তুলাতে অবস্থান করবে। শুধু তাই নয়, জ্ঞানের দেবতা বুধ তার মিত্র গ্রহের রাশিতে অবস্থান করে শুভ ফল প্রদান করবে, অন্যদিকে মঙ্গল ও শুক্রের মধ্যে গঠিত 'নব পঞ্চম রাজযোগ' ধন-সম্পদ, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের অপ্রত্যাশিত বৃদ্ধির দ্বার উন্মুক্ত করবে। জ্যোতিষশাস্ত্রে, যখন এতগুলি প্রধান গ্রহ একই সঙ্গে তাদের উচ্চস্থ এবং স্বরাশিতে অবস্থান করে, সেই সময়টিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদিও গ্রহদের এই বিরল সংমিশ্রণের শুভ প্রভাব সমস্ত ১২টি রাশির উপরেই দেখা যাবে, তবে চারটি বিশেষ রাশি রয়েছে যাদের জন্য এই জন্মাষ্টমী আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। 

বৃষ রাশি
জন্মাষ্টমীতে আপনার রাশিতে চন্দ্র উচ্চস্থ হবে। আপনার প্রতিপত্তি ও মর্যাদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের অমীংসিত কাজ সম্পন্ন হবে। আর্থিক লাভের নতুন পথ খুলে যাবে এবং নতুন বিনিয়োগ করার জন্ এটি একটি চমৎকার সময় হবে।

কর্কট রাশি
আপনার রাশির অধিপতি চন্দ্রের উচ্চ অবস্থান এবং আপনার নিজ রাশিতে বৃহস্পতির উচ্চ অবস্থান এক বিরল মহান সৌভাগ্যের সংমিশ্রণ সৃষ্টি করেছে। চাকরিজীবীরা পদোন্নতি বা একটি চমৎকার নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় কাঙ্খিত লাভ হবে এবং পরিবারে শুভ ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

Advertisement

সিংহ রাশি
সূর্য তার নিজস্ব রাশি সিংহতে অবস্থান করায় আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি সরকার এবং উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন। আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনাও বিদ্যমান। 

তুলা রাশি
তুলা রাশিতে শুক্রের নিজ রাশিতে উপস্থিতি এবং মঙ্গলের সঙ্গে শুভ নবপঞ্চম যোগের সৃষ্টি  আপনার জীবনকে জাগতিক আরামে ভরিয়ে দেবে। আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। একটি বড় ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। শিল্প, গণমাধ্যম, ফ্যীাশন এবং সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে জড়িতদের সময়টি আশীর্বাদস্বরূপ প্রমাণিত হবে।  

POST A COMMENT
Advertisement