মঙ্গল গোচর ২০২৬মঙ্গল ১২ নভেম্বর কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে। এই রাশির অধিপতি মঙ্গল। এই দুই রাশি অগ্নি তত্ত্বের। মঙ্গলের সিংহ রাশিতে থাকা তার অবস্থানকে মজবুত করে। জ্য়োতিষ মতে মঙ্গল এই রাশিতে ২০২৭ সালের ৯ মার্চ পর্যন্থ থাকবে। এই সময় মঙ্গল কেতুর সঙ্গে যুতি করবে ও শনির ওপর মঙ্গলের দৃষ্টি অনেক ক্ষেত্রে বদল দেখা যেতে পারে। আসুন জেনে নিন মঙ্গলের এই গোচর কোন কোন রাশির জন্য শুভ ফল নিয়ে আসবে।
মিথুন রাশি
মঙ্গলের গোচর আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও আটকে থাকা অর্থ আপনি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে বসে রয়েছেন আর লোকসানে চলছিলেন, এবার তারা শুভ পরিণাম পাবেন। কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। কোনও ভাল চাকরির সুযোগ পেতে পারেন। পরিশ্রমের ফল পাবেন এই সময়।
তুলা রাশি
এই গ্রহের গোচর আপনার জন্য উপকারী হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়বে। সৃজনশীল ক্ষেত্রে কর্মরতদের জন্য দিনটি খুব অনুকূল থাকবে। থেমে থাকা কাজের গতিবাড়তে পারে। কর্মজীবন-সম্পর্কিত বিষয়ে ইতিবাচক ফল লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধু এবং আত্মীয়দের সাথে চলমান দ্বন্দ্বেরও সমাধান হবে। খাওয়া-দাওয়া এবং ভ্রমণের জন্য ভাল সময় পাবেন। আপনি এই মুহূর্তটি পুরোপুরি উপভোগ করবেন।
বৃশ্চিক রাশি
মঙ্গলের গোচর আপনার জন্য অনুকূল হতে পারে। এই সময়ে আপনার কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে এবং কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে পারে। যারা চাকরি পরিবর্তন এবং নিজস্ব ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন, তাদের ভাগ্য এখন সুপ্রসন্ন হতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ করার জন্যও এটি একটি ভাল সময় বলে মনে হচ্ছে।
মীন রাশি
মীন রাশিতে মঙ্গলের গোচর আপনার জন্য শুভ হবে। কর্মসংক্রান্ত বাধা দূর হতে পারে। আপনার কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। অসমাপ্ত কাজ সম্পন্ন হলে আনন্দ আসবে। সহজে ধনসম্পদ লাভ হবে। ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। আয়ের উৎস বৃদ্ধির লক্ষণও রয়েছে। আপনি ভবিষ্যতের পরিকল্পনায় বিনিয়োগও করতে পারেন। তবে, এই সময়ে আপনাকে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে। হোয়াইট-কলার প্রতারকদের থেকে সাবধান থাকুন।