Mangal Gochar 2026: আগামীকাল মঙ্গলের বিরাট পদক্ষেপ, জলের মতো টাকা খরচ হবে ৪ রাশির

শৌর্য্য, সাহস ও শারীরিক শক্তির কারক মঙ্গল গ্রহ এই নক্ষত্রে গোচর করতেই বেশ কিছু রাশির ওপর শুভ প্রভাব পড়বে আবার কিছু এমন রাশি আছে যাদের মঙ্গলের গোচর চ্যালেঞ্জের মুখোমুখি করবে। আসুন জেনে নিই কাদের জন্য কাল থেকে বিপদ অপেক্ষা করে আছে।

Advertisement
আগামীকাল মঙ্গলের বিরাট পদক্ষেপ, জলের মতো টাকা খরচ হবে ৪ রাশিরমঙ্গলের নক্ষত্রে গোচর জুলাইতে
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহকে উগ্র গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহকে উগ্র গ্রহ বলে মনে করা হয়। ৫  জুলাই ২০২৬, রবিবার মধ্যরা ১২.০১-এর সময়ে মঙ্গল রোহিনী নক্ষত্রে প্রবেশ করবে। ২৪ জুলাই, ২০২৬ পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে লাল গ্রহ। শৌর্য্য, সাহস ও শারীরিক শক্তির কারক মঙ্গল গ্রহ এই নক্ষত্রে গোচর করতেই বেশ কিছু রাশির ওপর শুভ প্রভাব পড়বে আবার কিছু এমন রাশি আছে যাদের মঙ্গলের গোচর চ্যালেঞ্জের মুখোমুখি করবে। আসুন জেনে নিই কাদের জন্য কাল থেকে বিপদ অপেক্ষা করে আছে। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য মঙ্গলের নক্ষত্র গোচর চ্যালেঞ্জের মুখে ফেলবে এই রাশিকে। আর্থিক ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। নয়তো জলের মতো খরচ হতে পারে। অফিসে বুঝে শুনে শব্দ খরচ করুন। ধৈর্য রেখে সমস্যা দূর করার চেষ্টা করুন। 

তুলা রাশি
মঙ্গলের নক্ষত্র গোচর তুলা রাশির জাতকদের জন্য খারাপ সময় নিয়ে আসবে। এনার্জি ও আত্মবিশ্বাস কম হতে পারে। স্বভাবে আক্রমণাত্মকতা বাড়তে পারে। কোনও সিদ্ধান্ত তাড়াহুড়োতে নেবেন না। পারিবারিক সম্পর্কে ইগো আসতে দেবেন না। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। 

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য মঙ্গলের নক্ষত্র পরিবর্তন বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সাবধানতা অবলম্বন করা জরুরি। খরচ বাড়তে পারে। কারোর ওপর ভরসা করবেন না। বিশ্বাসঘাতকতা হতে পারে। মানসিক অশান্তি আপনাকে বিচলিত করতে পারে। ভেবেচিন্তে আপনাকে পদক্ষেপ করতে হবে। 

মীন রাশি
মীন রাশির জন্য মঙ্গলের এই গোচর প্রতিকূল পরিস্থিতি নিয়ে আসতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন। পারিবারিক সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে। এই সময় ধৈর্য ও সংযম প্রদর্শনের। আর্থিক ক্ষতির ইঙ্গিত রয়েছে।
 

POST A COMMENT
Advertisement