October Graha Gochar: অক্টেবরের শেষ দিন পর্যন্ত ৩ গ্রহের বিরাট বদল, মাসজুড়ে ৪ রাশির কেরিয়ার-আর্থিক উন্নতি

অক্টোবরের শুরুতেই তৈরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ গ্রহ-সমন্বয়। ৪ থেকে ৬ অক্টোবর কর্কট রাশিতে চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থানের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ার কথা। এর পর ১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্য এবং বুধের যুতিতে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষ মতে, এই যোগ বুদ্ধি, যোগাযোগ এবং সম্মানের সঙ্গে যুক্ত। ২০ অক্টোবর তুলা রাশিতে বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে।

Advertisement
অক্টেবরের শেষ দিন পর্যন্ত ৩ গ্রহের বিরাট বদল, মাসজুড়ে ৪ রাশির কেরিয়ার-আর্থিক উন্নতি অক্টোবরে একাধিক গ্রহের গোচর
হাইলাইটস
  • ২০২৬ সালের অক্টোবর মাস জ্যোতিষ দৃষ্টিভঙ্গীতে খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ।

২০২৬ সালের অক্টোবর মাস জ্যোতিষ দৃষ্টিভঙ্গীতে খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ। মাসের শুরু হয়ে গিয়েছে, তবে আগামী দিনে মহাকাশে তিন বড় গ্রহের চাল বদল হতে চলেছে। যার ফলে ১২টি রাশির ওপর গভীর প্রভাব পড়তে চলেছে। পঞ্চাঙ্গ অনুসারে, এই মাসের শেষে সূর্য, বুধ ও দেবগুরু বৃহস্পতি নিজের অবস্থান বদল করবে, যেখানে শুক্র আগে থেকেই বক্রী অবস্থায় রয়েছে। গ্রহদের এই ত্রিস্তরীয় ও শক্তিশালী অবস্থা বদলের প্রভাব ১২টি রাশির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে দেখা দেবে। যেখানে কিছু বিশেষ রাশির ক্ষেত্রে কেরিয়ার ও ব্যবসা তুঙ্গে থাকবে। 

অক্টোবরে কবে কোন রাজযোগ
অক্টোবরের শুরুতেই তৈরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ গ্রহ-সমন্বয়। ৪ থেকে ৬ অক্টোবর কর্কট রাশিতে চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থানের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ার কথা। এর পর ১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্য এবং বুধের যুতিতে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষ মতে, এই যোগ বুদ্ধি, যোগাযোগ এবং সম্মানের সঙ্গে যুক্ত। ২০ অক্টোবর তুলা রাশিতে বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে। একই সময়ে তুলা রাশিতে শুক্রের অবস্থানের কারণে মালব্য রাজযোগও তৈরি হওয়ার কথা। প্রচলিত জ্যোতিষ মতে, এই যোগ সম্পদ, আরাম এবং ভোগবিলাসের সঙ্গে সম্পর্কিত। সব শেষে ৩১ অক্টোবর বৃহস্পতির সিংহ রাশিতে গোচর হবে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা এবং সম্প্রসারণের কারক গ্রহ হিসাবে ধরা হয়।

কর্কট রাশি
অক্টোবরে কর্কট রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ার কথা। জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী, এর প্রভাবে আত্মবিশ্বাস বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সুবিধা হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করলে সাফল্য পাওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। আয় বাড়ানোর নতুন পথ তৈরি হতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য মাসের শেষ দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ৩১ অক্টোবর সূর্যের এন্ট্রি হবে সিংহ রাশিতে। জ্যোতিষ মতে, এর ফলে বেশ কিছু আটকে থাকা কাজ এগোতে পারে। ব্যবসার ক্ষেত্রেও নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা কিংবা বিদেশযাত্রা নিয়ে কোনও পরিকল্পনা থাকলে সেখানেও অগ্রগতি হতে পারে বলে জ্যোতিষীয় গণনায় উল্লেখ করা হয়েছে।

Advertisement

তুলা রাশি
অক্টোবরে সবচেয়ে বেশি গ্রহগত পরিবর্তনের কেন্দ্র হতে চলেছে তুলা রাশি। ১৭ অক্টোবর সূর্য-বুধের সংযোগ এবং ২০ অক্টোবর বুধ-শুক্রের সংযোগের কারণে একাধিক যোগ তৈরি হবে। জ্যোতিষ মতে, এর প্রভাবে তুলা রাশির জাতকদের সামাজিক সম্মান বাড়তে পারে। নতুন কোনও সম্পত্তি, গাড়ি বা দামি জিনিস কেনার পরিকল্পনাও সফল হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন অংশীদারির সুযোগ আসতে পারে। নতুন প্রকল্প থেকেও লাভের সম্ভাবনার কথা বলা হচ্ছে।

বৃশ্চিক রাশি
অক্টোবর মাসে আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতকদের জন্যও ইতিবাচক সময়ের ইঙ্গিত। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত আসতে পারে বলে মনে করা হচ্ছে। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। শেয়ার বাজার বা সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্য ঝুঁকি মাথায় রাখা জরুরি। শুধু রাশিফলের উপর নির্ভর করে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কাজের ধরনের প্রশংসা পেতে পারেন। 


 

POST A COMMENT
Advertisement