রাহুর গোচরজ্যোতিষশাস্ত্র অনুসারে, নবগ্রহের মধ্যে মায়াবী গ্রহ রাহুকে কোনও স্থান দেওয়া হয়নি। তবে রাহুকে জ্যোতিষে কর্ম, অধিকার ও কলিযুগের রাজার সঙ্গে পাপী ও মায়াবী বলে মানা হয়। এরকম অবস্থায় রাহুর রাশির পরিবর্তন প্রত্য়েক রাশির জাতকদেক জাবনে কোনও কোনওভাবে প্রভাব ফেলে। এই সময় রাহু কুম্ভ রাশিতে বিরাজ করছে। আর ৫ ডিসেম্বর রাহু এই রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশিকে রাহুর মিত্র শনির রাশি বলে মনে করা হয়। তাই শনির রাশিতে রাহুর আগমন শুভ বলে মনে করা হয়। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, রাহু ৫ ডিসেম্বর ২০২৬-এ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে আর এই রাশিতে ২৩ জুন ২০২৮ পর্যন্ত বিরাজ করবে। রাহুর রাশি পরিবর্তন কিছু রাশির জন্য ভাল সময় নিয়ে আসবে।
সিংহ রাশি
সিংহ রাশির জন্য রাহুর রাশি পরিবর্তন অনুকূল বলে মনে করা হচ্ছে। এই রাশির জাতকদের জন্য আগামী সময়গুলো ভাল কাটবে। সিংহ রাশির জাতকেরা নিজের শত্রুদের ওপর বিজয় অর্জন করবেন। চাকরিজীবীদের জন্য এই সময়কালে নতুন দায়িত্ব, পদোন্নতির সঙ্গে কর্মক্ষেত্রে নিজের ক্ষমতা প্রমাণ করার সুযোগ পেতে পারেন। প্রতিযোগী পরীক্ষার প্রস্তুতি করা পড়ুয়াদের জন্য এই সময় ভাল কাটবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সেনা, পুলিশ, সুরক্ষা বিভাগ, বিজ্ঞান, প্রযুক্তির সঙ্গে মানুষেরা ভাল সুযোগ পাবেন। আপনার কেরিয়ার দ্রুতগতিতে এগোবে। আর্থিক পরিস্থিতি শুধরাবে। খরচ বাড়াতে পারে আর স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন।
কন্যা রাশি
কন্যা রাশির জন্য রাহুর গোচর শুভ বলে প্রমাণিত হবে। সরকারি প্রজেক্ট বা কোনও এজেন্সির মাধ্যমে লাভ হতে পারে। রাহুর গোচরে এই সময় কন্যা রাশির বেতন বৃদ্ধি হবে। আয়ে নতুন রাস্তা খুলে যাবে। চাকরির সঙ্গে অন্য ক্ষেত্রেও আয়ের রাস্তা দেখতে পারবেন। রাহুর কারণে আপনার এই সময় আত্মবিশ্বাস, উৎসাহ ও আকাঙ্খা বৃদ্ধি হবে। আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক বাড়বে। এরই সঙ্গে পরিবারের সদস্যের কোনও কথা নিয়ে অশান্তি হতে পারে। তাই ভেবেচিন্তে কথা বলুন। কোনও ধরনের বিনিয়োগের আগে ভাবনা চিন্তা করে নিন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকেরা রাহুর গোচরে বাম্পার লাভের মুখ দেখবেন। রাহুর গোচর এই রাশির জাতকদের সবদিক থেকে সাফল্য এনে দেবে। সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি হবে এই সময়। নতুন কিছু শিখতে পারবেন। নতুন কোনও বিচার আপনার কর্মক্ষেত্রে আপনাকে লাভ দেবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে, আপনার জন্য এই সময় খুব ভাল। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হবে। পরিশ্রম ও নেটওয়ার্কিং মাধ্যমে ভাল ফল পেতে পারেন। তবে কোনও নতুন ব্যবসা শুরু করলে তাড়াহুড়ো করবেন না।