রাহু কেতুর গোচর২০২৬ সালের শেষে রাহু ও কেতুর রাশি পরিবর্তন জ্যোতিষ মতে খুবই গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে এই দুই ছায়া গ্রহণ প্রায় ১৮ মাস পর নতুন রাশিতে প্রবেশ করছে। জ্যোতিষ মতে, এই বদলের প্রভাব কেরিয়ার, সম্পর্ক, অর্থ ও জীবনের ওপর পড়তে দেখা যাবে। বিশেষ করে ৩ রাশির ওপর রাহু-কেতুর শুভ প্রভাব পড়বে। আসুন দেখে নিন সেই রাশি কারা।
জ্যোতিষ মতে, ৫ ডিসেম্বর ২০২৬-এর রাত ১০টা ৩২ মিনিটে রাহু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। অপরদিকে কেতু সিংহ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে পৌঁছাবে। এই দুই গ্রহ ২০২৮-এর ২৩ জুন পর্যন্ত এই রাশিগুলিতে থাকবে। জ্যোতিষে রাহুকে মহাকাঙ্খা, হঠাৎ করে পাওয়া সুযোগ ও জাগতিক সুখের সঙ্গে বিবেচনা করা হয়। কেতুকে আধ্যাত্মিকতা, আত্মচিন্তা ও বৈরাগ্য়ের কারক বলে মনে করা হয়।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য রাহুর গোচর কেরিয়ারের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চাকরি যারা করছেন, তারা নতুন দায়িত্ব পাবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা বিস্তার করার নতুন রাস্তা খুঁজে পাবেন। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার সুবিধা ও লোকসানের বিষয়ে আগে জেনে নিন।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য রাহু-কেতুর এই গোচর নতুন অনুভব নিয়ে আসবে। ব্যবসায়ীরা নতুন সম্পর্ক তৈরি করতে ও কাজ বাড়ানোর নতুন সুযোগ পাবেন। বিদেশে কাজ বা পড়াশোনা করার পরিকল্পনা করলে তারা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। এই সময় তাড়াহুড়ো করে কারোর ওপর বিশ্বাস অথবা খোঁজখবর না নিয়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য কেতুর গোচর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। শিক্ষার্থীদের তাদের পড়াশোনা এবং লক্ষ্যের উপর আরও বেশি মনোযোগ দিতে হতে পারে। যারা ডিজিটাল ক্ষেত্রে জড়িত বা নতুন দক্ষতা শিখছেন, তারা উন্নতির সুযোগ পেতে পারেন। আর্থিক বিষয়েও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। হঠাৎ লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই উচিত।