Shani Brihaspati Double Effect: শ্রাবণে শনি বক্রী ও গুরু অস্তে জোড়া প্যাকেজ, ৩ রাশির রকেট গতিতে উন্নতি পাকা

আর এই দুই গ্রহের অবস্থান বদলের ফলে ১২টি রাশির জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। তবে এই সময় কিছু রাশির ভাগ্য আমূল বদলাবে। জেনে নিন সেই সৌভাগ্যময় রাশিরা কারা।

Advertisement
শ্রাবণে শনি বক্রী ও গুরু অস্তে জোড়া প্যাকেজ, ৩ রাশির রকেট গতিতে উন্নতি পাকাশ্রাবণের লাকি রাশি
হাইলাইটস
  • ২০২৬-এর শ্রাবণ মাস শুরু হবে আর কয়েকদিন পরেই।

২০২৬-এর শ্রাবণ মাস শুরু হবে আর কয়েকদিন পরেই। আর এই মাসে শনিদেব ও বৃহস্পতির অবস্থানে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। ১৫ জুলাই ২০২৬-এ অস্ত যাবে দেবগুরু বৃহস্পতি এবং একই মাসে শনি বক্রী হতে চলেছে। আর এই দুই গ্রহের অবস্থান বদলের ফলে ১২টি রাশির জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। তবে এই সময় কিছু রাশির ভাগ্য আমূল বদলাবে। জেনে নিন সেই সৌভাগ্যময় রাশিরা কারা।  

মেষ রাশি
শনি বক্রী ও দেবগুরু বৃহস্পতির অস্তে মেষ রাশির স্বর্ণালী দিন শুরু হবে। বৃহস্পতির অস্ত ভাল ফল দেবে। নানান সমস্যা ও নেতিবাচক চিন্তা ভাবনার সমাপ্তি হবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। পরিবারের সঙ্গে সময় আরও ভাল কাটবে। সরকারি কাজের ক্ষেত্রে বিশেষ লাভ হতে পারে। আইন-আদালতের মামলায় এবার সাফল্য পাবেন। ভাগ্যের সহায়তা পেতেই বড় বড় কাজে সফলতা লাভ করবেন। 

ধনু রাশি
মিথুনে বৃহস্পতির অস্ত এই রাশিদের জীবনে ভাল সময় নিয়ে আসতে চলেছে। কয়েক ক্ষেত্রে বিশেষ লাভ পাবেন জাতক-জাতিকারা। তীর্থ করতে যাঁরা মনস্থির করেছেন তাঁদের জন্যও ভাল ফল আসতে পারে। আত্মবিশ্বাস দ্রুততার সঙ্গে বাড়বে।  জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে বিশেষ লাভ হতে পারে।  

বৃষ রাশি
বৃহস্পতির অস্তের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য লাভের দিন আসছে। দ্বিতীয় ঘরে বৃহস্পতি অস্তমিত হতে চলেছেন। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হতে চলেছে। যে কোনও বিনিয়োগের আগে সঠিক করে বিচার বিবেচনা করতে পারবেন। নানান সমস্যার সমাধান হতে পারে। জীবনে নানান সুখ ও সমৃদ্ধি হতে পারে। 

POST A COMMENT
Advertisement