Shani Nakshatra Gochar: নক্ষত্রে গোচর করতেই সদয় শনিদেব, দুর্গাপুজো পর্যন্ত ৩ রাশির হাতে অঢেল সম্পত্তি

রেবতী নক্ষত্রের স্বামী বুধ, যাকে বুদ্ধি ও বিবেকের প্রতীক। যখন শনি ও বুধের মিলন হয়, তখন এই সময় তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে পদক্ষেপ করতে হয়। এই গোচর বিশেষ করে ৩ রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে।

Advertisement
নক্ষত্রে গোচর করতেই সদয় শনিদেব, দুর্গাপুজো পর্যন্ত ৩ রাশির হাতে অঢেল সম্পত্তিশনির সুনজরে ৩ রাশি
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা ও কর্মফল দাতা বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা ও কর্মফল দাতা বলে মনে করা হয়। শনির চালের প্রভাব শুধুমাত্র ব্যক্তির জীবনে নয়, বরং দেশ-দুনিয়ার ঘটনার ওপরও গভীর প্রভাব ফেলে। বর্তমানে শনি মীন রাশিতে বিরাজমান আর হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, বুধের নিজের নক্ষত্র রেবতীতে গোচর করছে। ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই নক্ষত্র সঞ্চারন করবে। যা কিছু ভাগ্যশালী রাশির জীবনে সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। রেবতী নক্ষত্রের স্বামী বুধ, যাকে বুদ্ধি ও বিবেকের প্রতীক। যখন শনি ও বুধের মিলন হয়, তখন এই সময় তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে পদক্ষেপ করতে হয়। এই গোচর বিশেষ করে ৩ রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে। 

মেষ রাশি
মেষ রাশির জন্য এই সময় খুবই অনুকূল। শনির নক্ষত্র পরিবর্তন আপনার জন্য আটকে থাকা কাজ সম্পূর্ণ করার মাধ্যম হবে। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে নিজের ব্যবসা বিস্তার করতে সফল হবেন। চাকুরীজীবি মানুষদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। অর্থের আগন খুব সহজেই হবে। মিডিয়া, ফিল্ম ও শিল্পের ক্ষেত্রে যুক্ত মানুষদের জন্য এই সময় সোনালি সময় নিয়ে আসবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য শনির গোচর সুখের সময় নিয়ে আসবে। পড়ুয়ারা এই সময় তাদের পরিশ্রমের ফল পাবেন। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। বৈবাহিক জীবনে রোমান্স ও সামঞ্জস্য বজায় থাকবে। যদি আপনি বেশ কিছু সময় ধরে কোনও নতুন কাজ শুরু অথবা অংশীদারিত্বের কাজ করার কথা ভাবছেন, তাহলে এই পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকেরা এই সময় বড় সুখবর পেতে পারেন। শনির গোচরের ফলে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। যারা নিজেদের কেরিয়ার নিয়ে সমস্যায় রয়েছেন, তাদের বন্ধু ও সহকর্মীদের থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবে। স্বাস্থ্য আগে থেকে আরও ভাল হবে। সন্তান পক্ষ থেকে কোনও ভাল খবর পেতে পারেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement