Navpancham Yog 2026: ষষ্ঠীর দুপুরে শনি-মঙ্গল মিলনে নবপঞ্চম যোগ, পুজোর পরও হাতে অঢেল টাকা ৩ রাশির

বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, ১৬ অক্টোবর দুপুর ১টা ৫৮ মিনিটে মঙ্গল ও শনির মধ্যে ১২০ ডিগ্রি কোণ তৈরি হবে। গ্রহদের এই পরিস্থিতির জন্য নবপঞ্চম যোগ তৈরি হবে। বর্তমানে মঙ্গল তার নীচ রাশি কর্কটে রয়েছে। যদিও এই রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে যুতির কারণে নীচভঙ্গ যোগের নির্মাণ হবে।

Advertisement
ষষ্ঠীর দুপুরে শনি-মঙ্গল মিলনে নবপঞ্চম যোগ, পুজোর পরও হাতে অঢেল টাকা ৩ রাশির নবপঞ্চম যোগ
হাইলাইটস
  • গ্রহদের চাল এবং তার অবস্থান সর্বদাই গুরুত্বপূর্ণ।

গ্রহদের চাল এবং তার অবস্থান সর্বদাই গুরুত্বপূর্ণ। মানা হয় যে এর প্রভাব ব্যক্তিদের কেরিয়ার, আর্থিক পরিস্থিতি ও ব্যক্তিগত জীবনের ওপর পড়তে দেখা যায়। এই সময় কর্মফলদাতা শনি মীন রাশিতে বক্রী হবে, যখন মঙ্গল কর্কট রাশিতে গোচর করবে, এরকম অবস্থায় অক্টোবরের মাঝখানে এই দুই গ্রহের জেরে নবপঞ্চম যোগ তৈরি হবে। এই যোগের নির্মাণে কিছু রাশির জাতকদেকর চাকরি ও ব্যবসায় উন্নতির নতুন সুযোগ আসবে। এরই সঙ্গে আর্থিক পরিস্থিতি শুধরাবে। আসুন জেনে নিন নবপঞ্চম যোগে কোন কোন রাশি উপকৃত হতে চলেছেন। 

কখন তৈরি হবে মঙ্গল-শনির নবপঞ্চম যোগ?
বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, ১৬ অক্টোবর দুপুর ১টা ৫৮ মিনিটে মঙ্গল ও শনির মধ্যে ১২০ ডিগ্রি কোণ তৈরি হবে। গ্রহদের এই পরিস্থিতির জন্য নবপঞ্চম যোগ তৈরি হবে। বর্তমানে মঙ্গল তার নীচ রাশি কর্কটে রয়েছে। যদিও এই রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে যুতির কারণে নীচভঙ্গ যোগের নির্মাণ হবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জন্য মঙ্গল ও শনির এই অবস্থান কেরিয়ার ও অর্থ সংক্রান্ত মামলার জন্য ভাল প্রমাণিত হবে। চাকরিতে সফলতা পাবেন। কাজ বেশি পেতে পারেন। নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা কোনও পুরনো কাজ থেকে সুবিধা পেতে পারেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। মন ভাল থাকবে। 

কন্যা রাশি
কন্যা রাশির জন্য নবপঞ্চম যোগ একাধিক ক্ষেত্রে শুভ হতে চলেছে। এই সময় উপার্জনের রাস্তা খুলে যাবে। নতুন সম্পর্ক ভবিষ্যতে কাজে আসতে পারে। সমাজে আপনার প্রতিচ্ছবি আরও ভাল হবে। চাকরিজীবিদের উন্নতির নতুন সুযোগ হাতে আসবে। দীর্ঘ সময় ধরে করা পরিশ্রমের পরিণাম ভাল হবে। ব্যবসায়িদের জন্য এই সময় লাকি প্রমাণিত হবে। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক সম্পর্ক মজবুত হবে। এতে ভবিষ্যতে লাভ পাওয়ার সম্ভাবনা আছে। 

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জন্য এই সময় ভাল প্রমাণিত হবে। শনি আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে এবং মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এরকম অবস্থায় এই রাশির জাতকেরা ব্যবসায় লাভ পাবেন। নতুন মানুষদের সঙ্গে পরিচয় বাড়বে। যার ফলে ভবিষ্যতে চাকরি বা ব্যবসায় সুবিধা পাবেন। চাকরি যারা করেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন। কর্মস্থানে কিছু চ্যালেঞ্জ আসবে, তবে পরিশ্রম ও নিজের বোধবুদ্ধি দিয়ে সেই পরিস্থিতি পেরিয়ে যাবেন। সম্পত্তি সংক্রান্ত মামলায় সুবিধা পাবেন। 

POST A COMMENT
Advertisement