Shani Margi December: শনি মার্গী হতেই কিস্তিমাত ৫ রাশির, ডিসেম্বরেই বিশাল আর্থিক লাভ!

১১ ডিসেম্বর থেকে শনির সোজা চাল শুরু হতেই বেশ কিছু রাশির জীবনে প্রতিবন্ধকতা সরে যাবে। আটকে থাকা কাজে গতি আসবে এবং শুভ পরিণাম প্রাপ্তি হবে। জেনে নিন কোন কোন রাশির লাভ হতে চলেছে।

Advertisement
শনি মার্গী হতেই কিস্তিমাত ৫ রাশির, ডিসেম্বরেই বিশাল আর্থিক লাভ!শনি মার্গী ২০২৬
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। যখন শনি তার উল্টো চাল থেকে সোজা চালে চলতে শুরু করে, তখন জ্যোতিষ ভাষায় তাকে মার্গী হওয়া বলে। ১১ ডিসেম্বর থেকে শনির সোজা চাল শুরু হতেই বেশ কিছু রাশির জীবনে প্রতিবন্ধকতা সরে যাবে। আটকে থাকা কাজে গতি আসবে এবং শুভ পরিণাম প্রাপ্তি হবে। জেনে নিন কোন কোন রাশির লাভ হতে চলেছে। 

বৃষ রাশি
বৃষ রাশির জন্য মার্গী হওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। কর্মস্থানে বরিষ্ঠ আধিকারিকদের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। আগে করা কোনও বিনিয়োগ অথবা সম্পত্তি থেকে বড় কোনও লাভ পেতে পারেন। 

তুলা রাশি
তুলা রাশি শনিদেবের উচ্চরাশি, তাই শনির সোজা চাল আপনার জন্য খুবই শুভ বলে প্রমাণিত হবে। নতুন গাড়ি বা জমি-বাড়ি কেনার প্রবল যোগ রয়েছে। জাগতিক সুখ-সুবিধা বাড়বে ও দাম্পত্য জীবনে মধুরতা আসবে। 

মকর রাশি
মকর রাশির স্বামী স্বয়ং শনিদেব। শনির মার্গী হওয়া আপনার জন্য বিশেষ পরিবর্তন নিয়ে আসবে। চাকরি ও ব্যবসায় আসা সমস্যা দূর হবে। আয়ের নতুন রাস্তা খুলবে ও আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দীর্ঘদিন ধরে চলা অশান্তি ও মানসিক চাপ এবার দূর হবে। 

কুম্ভ রাশি
শনির নিজের রাশি বলে পরিচিত কুম্ভ। শনির মার্গী হওয়া আপনাদের জন্য বিশেষ লাভ প্রদান করবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা হবে। নতুন দায়িত্ব বা প্রমোশনের যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করে শুরু হবে। 

মীন রাশি
মীন রাশির জন্য শনির মার্গী স্বস্তি দেবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ব্যবসায় করা নতুন চুক্তি লাভদনক প্রমাণিত হবে। স্বাস্থ্য ভাল থাকবে ও পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।     

POST A COMMENT
Advertisement