শনির মেগা গোচর ২০২৭৩০ বছর পরে মঙ্গলের ঘরে শনিদেব, বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। কেননা ২০৭-এ শনিদেব মীন ছেড়ে মঙ্গলের ঘর মেষে প্রবেশ করবেন। তার ফলেই জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বড়সড় ঘটনা ঘটতে চলেছে ৷ জীবনের নানান সমস্যার সমাধান হতে পারে ৷ কেরিয়ারের জন্যও থাকছে ভাল খবর। শনি কাউকে হতাশ করেন না, তিনি সবাইকে শুধুই কর্মের ফল দেন, তিনি দেরি করে ফল দেন কিন্তু যেই ফল দেন সেটি চিরস্থায়ী হয়ে যায় ৷ সেই কারণেই কর্মফল শুধরালেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় ৷ শনিদেব হলেন ন্যায় ও কর্মফলের দেবতা, তিনি প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন, তিনি কর্মানুযায়ী ফলপ্রদান করে থাকেন, সে ভাল কর্মই হোক বা খারাপ কর্ম ফল ভোগ করতে হয় সবাইকেই, কোনও ছাড় নেই।
বর্তমানে শনি মীন রাশিতে, তিনি সব থেকে ধীর গতির গ্রহ, একটি রাশি থেকে আর একটি রাশিতে যেতে সময় লাগে আড়াই বছর। শনিদেব মীনে প্রবেশ করেছেন ২০২৫-এর ২৭ মার্চে, আড়াই বছর কাটানোর পরে ২০২৭-এ মঙ্গলের ঘর মেষে প্রবেশ করবেন। বর্তমানে শনির সাড়ে সাতি চলছে মেষ, মীন, কুম্ভ রাশির উপরে আর ঢাইয়া চলছে সিংহ, বৃশ্চিক, ধনুর উপরে ৷ সব থেকে ভাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা। সংযত জীবনের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যের দিকে পৌঁছতে পারেন। আসুন দেখে নিন শনির মেষে প্রবেশের ফলে কাদের লাভ হতে চলেছে। মেষ রাশিকে শনির 'নীচস্থ' বা দুর্বল অবস্থানের রাশি হিসেবে বিবেচনা করা হয়। তাই বিভিন্ন রাশির ওপর এর প্রভাব ভিন্ন ভিন্নভাবে পড়বে। শনির মেষ প্রবেশের পরবর্তী সময়টি কারও কারও জন্য চ্যালেঞ্জ বয়ে আনতে পারে, আবার অন্যদের জন্য জীবনে নতুন সুযোগ ও উন্নতির পথ খুলে দিতে পারে।
মিথুন রাশি
শনির এই গোচর মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অতীতের বিনিয়োগ থেকে ভাল মুনাফা পাওয়া যেতে পারে। বিদেশ ভ্রমণ বা বিদেশ-সংক্রান্ত ব্যবসায়িক উদ্যোগে সাফল্য অর্জিত হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহের অবস্থান পরিবর্তন আর্থিক ও পেশাগত-উভয় ক্ষেত্রেই উন্নতির বার্তা বয়ে আনবে। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টার যথাযথ মূল্যায়ন হবে। বকেয়া পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। এছাড়া সম্পত্তি বা যানবাহন কেনার যোগ রয়েছে।
ধনু রাশি
শনির এই পরিবর্তন ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে এবং কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং আয় বাড়ারও সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহ-অবস্থান পরিবর্তন নতুন সুযোগ ও অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। আর্থিক সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে এই সময়কাল আপনার জীবনে উন্নতি ও স্থিতিশীলতা বয়ে আনতে পারে।