Shani Vakri 2026: জুলাই শেষে শনির বিপরীত চালে সৌভাগ্য বৃদ্ধি, ৪ রাশিকে মালামাল করবে গ্রহরাজ

শনিদেব মীন রাশিতে থেকে বক্রী অর্থাৎ উল্টো পথে হাঁটবেন। ২৭ জুলাই বক্রী হবেন শনিদেব। সাধারণভাবে শনি বক্রী হলে তা কষ্টকর বলে মনে করা হয়। জ্যোতিষ গণনা অনুসারে, শনির বক্রী সব রাশির জন্য কষ্টদায়ক হবে না।

Advertisement
জুলাই শেষে শনির বিপরীত চালে সৌভাগ্য বৃদ্ধি, ৪ রাশিকে মালামাল করবে গ্রহরাজশনিদেব
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে ধীরগতিতে চলা ও ন্যায়ের দেবতা হিসাবে মানা হয় শনিদেবকে।

জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে ধীরগতিতে চলা ও ন্যায়ের দেবতা হিসাবে মানা হয় শনিদেবকে। শনি এই সময় মীন রাশিতে বিরাজ রয়েছে। তবে ছাব্বিশে শনিদেবের অবস্থানে বড় ও গুরুত্বপূর্ণ বদল হতে চলেছে। শনিদেব মীন রাশিতে থেকে বক্রী অর্থাৎ উল্টো পথে হাঁটবেন। ২৭ জুলাই বক্রী হবেন শনিদেব। সাধারণভাবে শনি বক্রী হলে তা কষ্টকর বলে মনে করা হয়। জ্যোতিষ গণনা অনুসারে, শনির বক্রী সব রাশির জন্য কষ্টদায়ক হবে না। এই সময় গ্রহদের বিশেষ সংযোগে কিছু ভাগ্যশালী রাশি এমনও রয়েছে, যাদের কেরিয়ার, ব্যবসা ও অর্থের দিক থেকে বাম্পার সফলতা তাঁরা পাবেন। আসুন দেখে নিন সেই সৌভাগ্যশালী রাশি কারা। 

বৃষ রাশি
শনির বক্রী বৃষ রাশির জাতকদের জন্য কোনও বরদানের চেয়ে কম কিছু নয়। আপনার আয় অপ্রত্যাশিতভাবে বাড়বে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন। চাকুরীজীবিদের এই সময় মনের মতো পদোন্নতি বা মনের মতো ট্রান্সফার পেতে পারেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে।  

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য, শনি দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে বক্রী থাকবে। আপনি যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তবে এটি একটি আদর্শ সময়। পুরোনো বিনিয়োগ থেকেও উল্লেখযোগ্য মুনাফা আশা করা যায়। এই সময়ে, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি বড় ধরনের লাভবান হতে পারেন। পারিবারিক বিবাদের সমাধান হবে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শনির এই বক্রগতি মানসিক চাপ থেকে মুক্তি নিয়ে আসবে। যে কাজগুলো মাস বা বছর ধরে জমে ছিল, সেগুলো এখন দ্রুত সম্পন্ন হতে শুরু করবে। যাঁরা বিদেশে ভ্রমণ বা বিদেশি সংস্থায় কাজ করার স্বপ্ন দেখেন, তাঁরা কিছু সুসংবাদ পেতে পারেন।

কুম্ভ রাশি
যেহেতু শনি আপনার রাশির অধিপতি গ্রহ, তাই মীন রাশিতে এর বক্রী গতি আপনার সম্পদকে প্রভাবিত করবে। এই সময়কালে আপনার আরাম ও বিলাসিতা বৃদ্ধি পাবে এবং আপনি অর্থ সঞ্চয়ে সফল হবেন। আপনার যোগাযোগ দক্ষতা শক্তিশালী হবে, যা আপনাকে কর্মক্ষেত্রে অন্যদের প্রভাবিত করতে সক্ষম করবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement