কলাত্মক রাজযোগবৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্রমাকে সবচেয়ে দ্রুত গতিতে রাশি পরিবর্তন করা গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। এই চন্দ্রমা যে কোনও রাশিতে দেড় দিন থাকে। আর এই সময় অন্য গ্রহের সঙ্গে যুতি করে। ডিসেম্বর মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্রমা তুলা রাশিতে প্রবেশ করবে। যেখানে এই রাশির অধিপতি শুক্র প্রথম থেকেই বিরাজ করছে। এরকম অবস্থায় দুই গ্রহের যুতিতে কলাত্মক রাজযোগের সৃষ্টি হয়। এই রাজযোগ বেশ প্রভাবশালী বলে মনে করা হচ্ছে। জ্যোতিষে শুক্রকে ধন-বৈভব, প্রেম, সৌন্দর্য, জাগতিক সুখ, বিয়ে আদির কারক বলে মনে করা হয়। অপরদিকে, চন্দ্রমাকে মন, ভাবনা, মা ও জলতত্ত্বের কারক বলে মানা হয়। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ৪ ডিসেম্বর ২০২৬-এর রাত ১১টা ০২ মিনিটে চন্দ্রমা তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই রাশিতে ৭ ডিসেম্বর ২০২৬, সোমবার সকাল ৯টা ১৩ মিনিট পর্যন্ত থাকবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য শুক্র-চন্দ্রের এই যুতি অনেক ক্ষেত্রে বিশেষ বলে মনে করা হচ্ছে। এই সময় আপনার সাহস, পরাক্রম থেকে আত্মবিশ্বাস সবকিছুতে বৃদ্ধি দেখা দেবে। আপনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। চাকরিজীবি জাতকদের জন্য এই সময় ভাল বলে মনে করা হচ্ছে। আপনার কাজের প্রশংসা করা হবে। নতুন চাকরির যোগ তৈরি হবে। বিরোধীদের ওপর জয়লাভ করবেন। আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক বাড়বে। আপনার ধার্মিক গতিবিধি থেকে ভাল ফল আসবে। পারিবারিক জীবন ভাল যাবে। মানসিক অশান্তি দূর হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য কলাত্মক যোগ অনুকূল প্রমাণিত হবে। আপনার জাগতিক সুখ খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। বিদেশি সম্পর্ক ও বিদেশের সঙ্গে যুক্ত কর্মে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন রাস্তা খুলবে। চাকরিজীবি জাতকদের জন্য এই সময় অনুকূল হতে পারে। কর্মস্থানে বরিষ্ঠ আধিকারিকদের থেকে প্রশংসা পাবেন। আপনার কাজকে মর্যাদা দেওয়া হবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। ব্যবসার কারণে বিদেশে যেতে পারেন। এতে অদূর ভবিষ্যতে লাভ পাবেন। বৈবাহিক জীবনে ইতিবাচক প্রভাব দেখা যাবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য শুক্র-চন্দ্রের যুতি জাতকিক সুখের পাশাপাশি পারিবারিক জীবনে শুভ পরিণাম নিয়ে আসবে। জীবনে দীর্ঘ সময় ধরে চলা সমস্যা থেকে স্বস্তি পাবেন। আপনার অনেক ইচ্ছা পূরণ হবে। গাড়ি বা ঘর কিনতে পারেন এই সময়। চাকরিজীবী জাতকদের এই সময় নতুন দায়িত্ব আসতে পারে। গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। কাজের দিকে মনোযোগ দিলে সাফল্য অবশ্যই পাবেন। ঘরের আবহ শান্তিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।