শুক্রের বক্রী চালজ্যোতিষে শুক্রকে প্রেম, বিয়ে, সৌন্দর্য, সুখ-সুবিধা ও জাগতিক সুখের কারক বলে মনে করা হয়। এরকম অবস্থায় শুক্র নিজের অবস্থান বদল করে বক্রী অবস্থায় যখন আসে তখন সব ক্ষেত্রে এর প্রভাব পড়তে দেখা যায়। ৩ অক্টোবর, অর্থাৎ শনিবার শুক্র বক্রী হবে এবং প্রায় ৪২ দিন পর্যন্ত এই অবস্থাতেই থাকবে। জ্যোতিষ মতে, এই সময় কিছু রাশির জন্য ইতিবাচক সময় আসতে চলেছে। আসুন জেনে নিন সেই রাশিরা কারা।
৩ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বক্রী
পঞ্চাঙ্গ অনুসারে, শুক্র ৩ অক্টোবর ২০২৬-এর দুপুর ১২.৪৫ মিনিটে বক্রী হবে। এরপর ১৪ নভেম্বর ভোর ৫টা ৫৫ মিনিটে মাপ্গী হবে। ৪২দিন পর্যন্ত উল্টোগতিতে থাকবে শুক্রদেব। বৈদিক জ্যোতিষ মতে, শুক্র এই সময় তুলা রাশিতে বক্রী অবস্থায় থাকবে আর ১৪ নভেম্বর কন্যা রাশিতে সোজা হবে।
মিথুন রাশি
শুক্রের উল্টো গতি মিথুন রাশির জাতকদের সৃজনশীল কাজে ও ব্যক্তিগত সম্পর্কে নতুন বিচার নিয়ে আসতে পারে। পুরনো সম্পর্ক আবার নতুন করে জেগে উঠতে পারে। আগে থেকে থমকে থাকা কোনও প্রজেক্ট আবার নতুন করে শুরু হতে পারে। বিনিয়োগ বা অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো না করে ভাল করে দেখেশুনে তবেই সিদ্ধান্ত নিলে লাভবান হবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য ঘর-পরিবার ও সুখ-সুবিধা সংক্রান্ত বিষয়ে মনোযোগ বাড়তে পারে। ঘরের সাজসজ্জা, সম্পত্তি বা গাড়ি সংক্রান্ত পুরনো কোনও পরিকল্পনা সামনে আসতে পারে। তবে বড় কিছু কেনার আগে বাজেট ও প্রয়োজনীয়তা দুটোই আগে দেখে নিন। আর্থিক দিক এই সময় মজবুত হবে।
ধনু রাশি
শুক্র বক্রী ধনু রাশির জাতকদের জন্য আর্থিক ক্ষেত্রে ও পুরনো সম্পর্কের ক্ষেত্রে লাভদায়ক হবে। আগে থেকে আটকে থাকা কোনও টাকা বা কাজ ফের চর্চায় আসতে পারে। কেরিয়ারে পুরনো বিষয়গুলিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় উচ্চ শিক্ষা, যাত্রা, কেরিয়ার ও নতুন অনুভব সংক্রান্ত বিষয়গুলি নিয়ে দ্বিতীয়বার বিচার করতে পারেন। কোনও পুরনো পরিকল্পনা নতুন করে শুরু করতে পারেন। সম্পর্কে আলোচনার মাধ্যমে পুরনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ পাবেন।