March Shukra Rashi: মার্চের মাঝামাঝি থেকেই ঘনিয়ে আসছে আর্থিক দুর্যোগ, বিপাকে পাঁচ রাশি

March Shukra Rashi: শাস্ত্র মতে, শুক্র হলো সুখ, সমৃদ্ধি, প্রেম ও বিলাসিতার কারক। কিন্তু রেবতীর ঘরে শুক্রের এই অবস্থান সব রাশির জন্য মোটেই সুখকর হবে না। বিশেষ করে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে নেমে আসতে পারে চরম আর্থিক সংকট ও পারিবারিক অশান্তি।

Advertisement
মার্চের মাঝামাঝি থেকেই ঘনিয়ে আসছে আর্থিক দুর্যোগ, বিপাকে পাঁচ রাশিমার্চে ৫ রাশির ভাল সময় নয়

March Shukra Rashi: মার্চ মাসের মাঝামাঝি থেকেই আকাশের গ্রহ-নক্ষত্রের চলনে বড়সড় রদবদল ঘটতে চলেছে। জ্যোতিষ গণনার ইঙ্গিত অনুযায়ী, আগামী ১৫ মার্চ শুক্র গ্রহ প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। শাস্ত্র মতে, শুক্র হলো সুখ, সমৃদ্ধি, প্রেম ও বিলাসিতার কারক। কিন্তু রেবতীর ঘরে শুক্রের এই অবস্থান সব রাশির জন্য মোটেই সুখকর হবে না। বিশেষ করে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে নেমে আসতে পারে চরম আর্থিক সংকট ও পারিবারিক অশান্তি। পঞ্জিকা ও গ্রহের অবস্থান বলছে, এই সময় হঠকারী কোনও সিদ্ধান্ত নিলে বড়সড় লোকসানের মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে।

মেষ ও কর্কট রাশির বিপদ:
মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। বিলাসিতা ও লোক দেখানো খরচের নেশায় পকেটে টান পড়তে পারে। অহেতুক ব্যয়ের কারণে পারিবারিক বাজেটে ধস নামার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, কর্কট রাশির জাতকদের ভাগ্যে বাধার বিন্ধ্যাচল দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে শেষ মুহূর্তে কাজ ভেস্তে যাওয়া বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ নথিতে সই করার আগে তাই দশবার ভাবার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

সিংহ ও ধনু রাশির টানাপড়েন:
সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের প্রভাব বাড়ায় গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে। ব্যবসায়িক সুনাম নষ্ট হওয়া ছাড়াও জমানো টাকা চিকিৎসার পিছনে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাওয়া দুষ্কর হবে। ধনু রাশির জাতকদের আবার গৃহস্থালি ও যানবাহনের পিছনে অতরিক্ত খরচ মানসিক চাপ বাড়াবে। রিয়েল এস্টেট বা জমি-বাড়ির কারবারে যুক্ত থাকলে এই সময়টি অত্যন্ত সাবধানে পার করতে হবে।

মীন রাশির সতর্কতা:
স্বয়ং মীন রাশির জাতকদের জীবনেও বিলাসিতার আতিশয্য বিপদ ডেকে আনতে পারে। আবেগের বশবর্তী হয়ে কেনাকাটা করলে সঞ্চয়ে টান পড়বে। এমনকি মূল্যবান সামগ্রী চুরি বা হারানোর ভয়ও থাকছে। জ্যোতিষবিদদের মতে, এই সময় সংযমই হলো একমাত্র রক্ষাকবচ। গ্রহের ফেরে বড় বিপত্তি এড়াতে আপাতত নতুন কোনও বিনিয়োগ বা বড় আর্থিক লেনদেন থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement