August Rashifal 2026: নতুন মাস, নতুন ভাগ্য! অগাস্টে ১২ রাশির কেরিয়ার, টাকা, স্বাস্থ্য; সব এক নজরে

অগাস্টে গ্রহের অবস্থান বদলে ১২ রাশিতেই শুভ প্রভাব পড়তে পারে। কারও আয় ও চাকরিতে উন্নতির যোগ, কারও স্বাস্থ্য ও সম্পর্কে চাপের পরিস্থিতি হতে পারে। শ্রাবণে শিব আরাধনা শুভ বলে মত জ্যোতিষীদের।

Advertisement
নতুন মাস, নতুন ভাগ্য! অগাস্টে ১২ রাশির কেরিয়ার, টাকা, স্বাস্থ্য; সব এক নজরে দেখে নিন, আপনার রাশির জন্য অগাস্ট মাস কেমন কাটতে পারে।
হাইলাইটস
  • এই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান বদল হতে পারে।
  • ১২টি রাশির উপরই ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়তে পারে।
  • গ্রহগত অবস্থানের প্রভাবেই বিভিন্ন রাশির ভাগ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিতে পারে।

August Rashifal 2026: অগাস্ট মাস শুরু। তার উপর শ্রাবণ মাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান বদল হতে পারে(Monthly Horoscope August 2026)। বিশেষ যোগের প্রভাবে ১২টি রাশির উপরই ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারও আয় বাড়তে পারে, কারও কর্মজীবনে আসতে পারে নতুন সুযোগ। আবার কারও ক্ষেত্রে স্বাস্থ্য বা সম্পর্কের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। দেখে নিন, আপনার রাশির জন্য অগাস্ট মাস কেমন কাটতে পারে(Astrology News)। জ্যোতিষ গণনা অনুযায়ী, মাসের শুরুতে সূর্য ও বৃহস্পতি কর্কট রাশিতে, চন্দ্র ও রাহু কুম্ভে, মঙ্গল বৃষে, বুধ মিথুনে, শুক্র কন্যায়, শনি মীনে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। এই গ্রহগত অবস্থানের প্রভাবেই বিভিন্ন রাশির ভাগ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিতে পারে।

মেষ
অর্থ ও কর্মজীবনের জন্য অগাস্ট ইতিবাচক হতে পারে। নতুন আয়ের সুযোগ আসতে পারে। চাকরি বা ব্যবসায় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন। শ্রাবণ মাসে সোমবার ও মঙ্গলবার শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করলে শুভ ফল মিলতে পারে বলে মত জ্যোতিষীদের।

বৃষ
ব্যবসা ও বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ উপকারে আসবে। এই মাসে নতুন অংশীদারিত্বের সুযোগও মিলতে পারে।

মিথুন
কর্মক্ষেত্রে আপনার দক্ষতার স্বীকৃতি মিলতে পারে। যোগাযোগ, শিক্ষা এবং নতুন আয়ের ক্ষেত্রে শুভ সময়। বাড়ি বদল বা সম্পত্তি কেনার পরিকল্পনাও এগোতে পারে।

কর্কট
অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত না নেওয়াই ভাল। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। তবে ভ্রমণ ও জলাশয়ের কাছে গেলে সতর্ক থাকুন। মানসিক শান্তির জন্য নিয়মিত শিব আরাধনা শুভ বলে মনে করা হয়।

সিংহ
চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য সময় অনুকূল হতে পারে। তবে বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন।

Advertisement

কন্যা
ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক সম্পর্কে অযথা অশান্তি এড়িয়ে চলুন।

তুলা
বিদেশযাত্রা, ভ্রমণ বা পর্যটন-সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে। যাত্রাপথে সতর্ক থাকুন।

বৃশ্চিক
এই মাসে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সংক্রমণ বা মৌসুমি অসুস্থতার আশঙ্কা থাকতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে পরিকল্পনা মেনে চলুন।

ধনু
নতুন ব্যবসা, অংশীদারিত্ব বা বিনিয়োগে শুভ ফল মিলতে পারে। বিয়ে বা সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

মকর
কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব মিলতে পারে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ আসবে। হাঁটু বা পায়ের সমস্যা অবহেলা করবেন না।

কুম্ভ
আইটি, প্রযুক্তি, ডিজিটাল বা বিদেশ-সংক্রান্ত পেশায় যুক্তদের জন্য অগাস্ট শুভ হতে পারে। নতুন কাজের সুযোগ মিলতে পারে। তবে আর্থিক লেনদেনে অসাবধানতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।

মীন
অগাস্ট মাসে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা বা স্টার্টআপ শুরু করার জন্য সময় অনুকূল হতে পারে। বিদেশ-সংক্রান্ত কাজেও সাফল্যের ইঙ্গিত রয়েছে। তবে খাদ্যাভ্যাসে সংযম না রাখলে হজমের সমস্যা দেখা দিতে পারে।

শ্রাবণ মাসে কী করবেন?
জ্যোতিষশাস্ত্র মতে, শ্রাবণ মাসে নিয়মিত ভগবান শিবের পুজো, গঙ্গাজল নিবেদন, রুদ্রাক্ষ ধারণ এবং দান-পুণ্য করলে মানসিক শান্তি, কর্মজীবনের উন্নতি ও আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষ সংক্রান্ত এই সমস্ত তথ্য প্রচলিত বিশ্বাস ও গণনার উপর ভিত্তি করে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement