Chandra Gochar Moon transit 2026: চাঁদের গোচরে ৪ রাশির ভাগ্যোদয়Moon Transit In Swati Nakshatra Rashifal: ক্যালেন্ডারের পাতায় মে মাসের শুরুতেই বড়সড় মহাজাগতিক ডামাডোল। আগামী ১ মে, শুক্রবার বৈশাখী পূর্ণিমা। আর এই বিশেষ তিথিতেই রাত ২টো ১৬ মিনিটে স্বাতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে চাঁদ। জ্যোতিষশাস্ত্র মতে, স্বাতী নক্ষত্রের অধিপতি স্বয়ং রাহু। অর্থাৎ পূর্ণিমার ভরা যৌবনে চাঁদের অমোঘ শক্তি এবার আছড়ে পড়বে রাহুর ঘরে। যার সরাসরি প্রভাব পড়বে আমাদের রাশিচক্রের ওপর। চাঁদের এই নক্ষত্র পরিবর্তনের ফলে মন শান্ত হওয়ার পাশাপাশি একাধিক রাশির জাতকদের জন্য সরকারি দফতর বা বেসরকারি অফিসে পদোন্নতির রাস্তা পরিষ্কার হতে চলেছে। দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কি না।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই গোচর এককথায় মেঘ না চাইতেই জল। ১ ও ২ মে-র মধ্যে আপনি এমন কিছু সাফল্য পেতে পারেন যা কল্পনাও করেননি। ব্যবসায়িক লেনদেনে যেমন লক্ষ্মীলাভ হবে, তেমনই পরিবারের সঙ্গে কাটানো সময়গুলো আপনার মন চনমনে রাখবে। দুশ্চিন্তার কালো মেঘ কেটে গিয়ে মনে শান্তি ফিরবে।
কর্কট রাশি
চন্দ্রের ঘর পাল্টানো মানেই কর্কট রাশির জাতকদের জীবনে পজিটিভ পরিবর্তনের জোয়ার। অনেক দিন ধরে আটকে থাকা সরকারি বা বেসরকারি প্রকল্পের কাজ এবার গতি পাবে। বিশেষ করে যাঁরা আইনি লড়াইয়ে বিদ্ধ, রায় তাঁদের পক্ষেই আসার সম্ভাবনা প্রবল। মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং গৃহবিবাদের সমাধান হবে। শুধু তাই নয়, অফিসের বড় কর্তাদের সুনজরে থাকায় মিলতে পারে কাঙ্ক্ষিত প্রোমোশন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে থাকবে। সমাজের উচ্চবিত্ত মহলে সম্মান বৃদ্ধির পাশাপাশি উপার্জনের একাধিক নতুন উৎস খুলে যাবে আপনার সামনে। যাঁরা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য এটি সুবর্ণ সুযোগ। শুধু অর্থ নয়, প্রেমের সম্পর্কেও আসবে নতুন জোয়ার।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য রাহুর নক্ষত্রে চাঁদের এই সফর ব্যবসায়িক মন্দা কাটিয়ে লাভের মুখ দেখাবে। বিদেশের মাটিতে পা রাখার বা ব্যবসা করার ক্ষেত্রে কোনও জটিলতা থাকলে তা নিমেষেই মিটে যাবে। সংসারের অশান্তি বিদায় নেবে এবং মানসিক স্থৈর্য ফিরবে। আর্থিক সমৃদ্ধি এখন সময়ের অপেক্ষা।