বাংলা নববর্ষের রাশিফলনতুন বছর মানেই নতুন আশা। পুরনোকে ফেলে নতুন স্বপ্ন দেখা। ১৫ এপ্রিল, ২০২৬, নববর্ষ ১৪৩৩-এর সূচনা। এই দিনে বহু বাঙালিই দোকানের হাল খাতা শুরু করেন। লক্ষ্মী-গণেশের পুজো করেন। গৃহপ্রবেশের মতো শুভ কাজও করা যায়। এসবের মাঝেই মানুষ জানতে চান, নতুন বছর কেমন যাবে। জ্যোতিষ শাস্ত্র মতে, ১৪৩৩ বঙ্গাব্দে কপাল খুলতে চলেছে ৪ রাশির জাতক ও জাতিকার।
মিথুন রাশি: নতুন বছর হবে সাফল্যের। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন এ বছরে। কেরিয়ারে বাড়বে আপনার গুরুত্ব। আপনি সহকর্মীদের প্রশংসা পাবেন। খুলে যাবে আয়ের নতুন রাস্তা। প্রেমের দিক থেকেও বছরটি দুর্দান্ত। সঙ্গীর সঙ্গে মান-অভিমান মিটে যাবে। মজবুত হবে সম্পর্কের বাঁধন। সিঙ্গলদের জীবনে নতুন মানুষের আগমন। বিয়ের যোগও।
তুলা রাশি: এটা আপনার ইচ্ছাপূরণের বছর। ১৪৩৩ সালে দারুণ উন্নতি করবেন। আর্থিক লাভের যোগ। কেরিয়ারে আপনার দায়িত্ব বাড়বে। পাবেন বড়সড় সাফল্য। পরিশ্রমের ফল পাবেন। পার্টনারের সঙ্গে ছোটখাটো ঝামেলা হলেও প্রেম থাকবে। দাম্পত্য সুখ।
ধনু রাশি: ১৪৩৩ বঙ্গাব্দ হবে আপনার স্বপ্নপূরণের। রয়েছে লক্ষ্মীলাভের যোগও। কেরিয়ারে আসবে একাধিক সুযোগ। আর্থিক চিন্তা কেটে যাবে। সম্পত্তি লাভের যোগও। বিনিয়োগের জন্য বছরটি লাভজনক হতে পারে। প্রশস্ত হবে মনের মতো চাকরি পাওয়ার পথও ।
মকর রাশি: আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কেরিয়ারে অন্যদের ছাপিয়ে এগিয়ে যাবেন। পদোন্নতি লাভ। পুরনো চাকরি ছেড়ে আরও ভালো সুযোগ পাবেন। মজবুত হবে আর্থিক অবস্থা। পার্টনারের সঙ্গে প্রেম বাড়বে। পরিবারে সুখ।