
জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, কমিউনিকেশন, যুক্তি, ব্যবসা এবং অর্থনীতির গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষীরা বলছেন, যখন বুধ তার নিজস্ব এবং উচ্চস্থ রাশি কন্যাতে প্রবেশ করে, তখন তা পঞ্চমহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে, যা 'ভদ্র রাজযোগ' নামে পরিচিত।
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ৭ সেপ্টেম্বর বুধের কন্যা রাশিতে গোচর ব্যবসা ও কর্মজীবনে নতুন সুযোগের দরজা খুলে যাবে। এবার জেনে নেওয়া যাক, ভদ্র রাজযোগ গঠনের ফলে কোন কোন রাশির ভাগ্য সুপ্রসন্ন হবে।
বৃষ রাশি:
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর পঞ্চম ঘরে হতে চলেছে। যার ফলে শেয়ার বাজার, বিনিয়োগ বা অন্য কোনও মাধ্যম থেকে আচমকা টাকা পেতে পারেন। এছাড়াও, ছাত্রছাত্রী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা ব্যাপক সাফল্য পাবেন।
মিথুন রাশি:
বুধ হলো মিথুন রাশির অধিপতি গ্রহ। এই রাজযোগটি এই রাশি থেকে চতুর্থ ঘরে (সুখ, সম্পদ এবং মাতা) গঠিত হবে। নতুন যানবাহন, বাড়ি বা জমি কেনার চমৎকার সুযোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে ঘরে শান্তি ও সুখ বিরাজ করবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে।
কন্যা রাশি:
বুধ এই রাশির প্রথম ঘরে গোচর করছে। যার ফলে কন্যা রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি ভদ্রা রাজযোগের সুবিধা পাবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও, ব্যবসায় নতুন চুক্তি ফাইনাল হবে ও কর্মরত ব্যক্তিরা পদোন্নতি বা আরও বড় দায়িত্ব পেতে পারেন।
ধনু রাশি:
এই গোচরটি ধনু রাশির দশম ঘরে (কর্ম ও কর্মজীবনের স্থান) ঘটবে। এরফলে জাতক-জাতিকাদের অফিসে বসেদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কাঙ্ক্ষিত বদলি বা নতুন চাকরির সন্ধান সফল হবে।