শনির রাশিফলবৈদিক জ্যোতিষে শনিদেবের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি রাশি বা নক্ষত্র পরিবর্তন করলে তার প্রভাব ১২টি রাশির জাতক ও জাতিকাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়ে। আগামিকাল, ২০ অগাস্ট রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন বড়বাবা। এই পরিবর্তনের ফলে ৪ রাশির জাতক ও জাতিকার জীবনে আসতে চলেছে উন্নতি। আর্থিকভাবে লাভবান হবেন। কেরিয়ারে নতুন সুযোগ।
বৃষ রাশি: এই রাশির জাতকদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ। পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। আপনি পরিশ্রমের স্বীকৃতি পাবেন। দীর্ঘ দিন ধরে পছন্দের চাকরির খোঁজে থাকা ব্যক্তিরা ভাল খবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় ভাল হওয়ার সম্ভাবনা।
মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির রেবতী নক্ষত্রে প্রবেশ অনুকূল হতে চলেছে। আটকে থাকা কাজ গতি পেতে পারে। চাকরি সংক্রান্ত নতুন প্রস্তাব আসতে পারে।
ব্যবসার সঙ্গে যুক্ত জাতক ও জাতিকাদের জন্য নতুন ব্যবসায়িক সমঝোতা লাভজনক হতে পারে। খুলে যাবে আয়ের নতুন পথ। কাজের সূত্রে করা সফরও লাভজনক হতে পারে।
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকারা কর্মক্ষেত্রে দীর্ঘ দিন ধরে চলা সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হতে পারে। আয় বাড়ানোর নতুন সুযোগ। সঞ্চয়ে লাভবান। ভাগ্যের সহায়তা পাবেন।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে পারে। পরিশ্রমের উপযুক্ত ফল পাওয়ার যোগ। চাকরিজীবীরা লাভবান হতে পারেন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। কর্মক্ষেত্রেও সম্মান বাড়তে পারে। আগে করা কোনও বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনেও সুখ।