Brihaspati Gochar 2026: ২০২৭ সালে তিনবার রাশি বদলাবে বৃহস্পতি, ভাগ্য চমকাবে ৪ রাশির, বিরাট উন্নতির যোগ

২০২৭ সালে একাধিকবার গুরু বৃহস্পতি গোচর করবে। তাতে ৪ রাশির দারুণ সময় কাটবে। উন্নতি হবে। মিটে যাবে অভাব। আসুন বিষয়টা বিশদে জেনে নেওয়া যাক।

Advertisement
২০২৭ সালে তিনবার রাশি বদলাবে বৃহস্পতি, ভাগ্য চমকাবে ৪ রাশির, বিরাট উন্নতির যোগগুরু গোচর ২০২৬
হাইলাইটস
  • ২০২৭ সালে একাধিকবার গুরু বৃহস্পতি গোচর করবে
  • তাতে ৪ রাশির দারুণ সময় কাটবে
  • আসুন বিষয়টা বিশদে জেনে নেওয়া যাক

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ। এটি জ্ঞান, সম্পদ, সৌভাগ্য, সন্তান, বিয়ে, সুখ ও সমৃদ্ধির প্রতীক। যেই কারণে গুরু বৃহস্পতি ১২ রাশির জীবনেই প্রভাব ফেলতে পারে। আর তাৎপর্যপূর্ণভাবে ২০২৭ সালে ৩ বার রাশি পরিবর্তন করবে বৃহস্পতি। গুরুর এই গোচরে ভাগ্য ফিরবে কয়েকটি রাশির। আর্থিক উন্নতি হবে। সেই সঙ্গে সামনে আসবে নতুন সুযোগ। সাফল্য ধরা দেবে। জীবনের অনেক জটিলতা মিটে যাবে। বিশেষ করে ৪ রাশির জীবনে বদল আসবে। 

২০২৭ সালে কোন কোন দিন গোচর করবে গুরু? 
২৫ জানুয়ারী ২০২৭: এই দিন বৃহস্পতি সিংহ রাশি থেকে বক্রী অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করবে। 
২৬ জুন ২০২৭: এই দিন বৃহস্পতি আবার সিংহ রাশিতে গোচর করবে। 
২৬ নভেম্বর ২০২৭: বৃহস্পতি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে।

আসুন এবার সময় নষ্ট না করে কোন ৪ রাশির এই সময় উন্নতি হবে, সেটা জেনে নেওয়া যাক।

কর্কট রাশি
২০২৭ সালের শুরুটা কর্কট রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। আগামী বছরে বেড়ে যাবে আত্মবিশ্বাস। সেই সঙ্গে সম্মান বৃদ্ধি পাবে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও তৈরি হবে।

যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, তাঁরা এবার নতুন করে প্রোমোশন পেতে পারেন। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে ঢুকবে টাকা। এছাড়া পরিবারে সুখ বিরাজ করবে। তাই দুশ্চিন্তা করে নিজের সুগার ও প্রেশার বাড়াবেন না। 

সিংহ রাশি
২০২৭ সালে ৩ বার গোচর করবে গুরু বৃহস্পতি। তাতে সোনায় মোড়া দিনের দেখা পাবেন সিংহ রাশির জাতক ও জাতিকারা। টাকার অভাব আর থাকবে না। লোন মিটে যাবে। অনেকেই সাহায্যে এগিয়ে আসবেন। এই সময় বিদেশ যাত্রা হতে পারে। কাজের জায়গায় সুনাম বাড়বে। প্রচুর মাইনে বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। শুধু তাই নয়, এই সময় আপনার দায়িত্ব এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এই সময় পরিবারে সুসময় বিরাজ করবে। মিটে যাবে অনেক ঝামেলা ও অশান্তি। 

Advertisement

কন্যা রাশি
৩ বার গুরুর গোচর হবে ২০২৭ সালে। তাতেই সেরার সেরা সময় কাটাবে কন্যা রাশির জাতক ও জাতিকারা। এই সময় ব্যবসায় লাভ বাড়বে। প্রচুর টাকার নতুন প্রোজেক্ট পেতে পারেন। শুধু তাই নয়, চাকরিতে নতুন সুযোগ আসতে পারে। বড় অফার পেতে পারেন। 

এই সময় আত্মবিশ্বাস বাড়বে। যার জেরে জীবনে অনেক সমস্যার সহজ সমাধান করে ফেলবেন। শত্রুরা কাছে ঘেঁষতেও ভয় পাবেন। তাই সুসময় কাটানোর জন্য রেডি থাকুন। 

ধনু রাশি
এই রাশির জন্যও ২০২৭ সালে গুরুর গোচর অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। ভাগ্য চমকে উঠবে। সেই সঙ্গে উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন। বিদেশে পড়তে যেতে পারেন। চাকরির অপেক্ষাও এবার কাটবে। সেই সঙ্গে টাকা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।   

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  


 


 

POST A COMMENT
Advertisement