অস্ত যাচ্ছে বুধ, কোন কোন রাশির খারাপ সময় ঘনিয়ে আসছে? জেনে নিন

সূর্যের কাছাকাছি এসে অস্তগামী হতে চলেছে বুধ। এর প্রভাব একাধিক রাশির উপর পড়তে চলেছে। বিশেষ করে মিথুন, কন্যা, বৃশ্চিক ও মীন রাশির উপর প্রভাব পড়তে চলেছে।

Advertisement
অস্ত যাচ্ছে বুধ, কোন কোন রাশির খারাপ সময় ঘনিয়ে আসছে? জেনে নিনকোন কোন রাশির খারাপ সময় ঘনিয়ে আসছে?
হাইলাইটস
  • বুধের অস্তগমন একাধিক রাশির উপর প্রভাব ফেলতে পারে।
  • কিছু নির্দিষ্ট রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে বুধের অস্তগমন।
  • কোন কোন রাশির খারাপ সময় ঘনিয়ে আসছে?

জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অধিপতি এবং বুদ্ধি, কমিউনিকেশন, ব্যবসা ও যুক্তির গ্রহ বুধ জুন মাসের শেষ দিন অর্থাৎ ৩০ জুন অস্তমিত হতে চলেছে। যখন কোনও গ্রহ সূর্যের খুব কাছাকাছি আসে, তখন এটি তার প্রভাব হারাতে শুরু করে, জ্যোতিষশাস্ত্রে একে অস্তগমন বলা হয়। বুধের অস্তগমন বুধের প্রভাবশালী ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ, কথাবার্তা এবং আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। এবার, জুন মাসের শেষে বুধের অস্তগমন কিছু নির্দিষ্ট রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে। জেনে নেওয়া যাক এই সময়ে কোন রাশিগুলির সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন।

মিথুন রাশি

এই রাশির অধিপতি হলেন স্বয়ং বুধ। তাই এই গোচরের সবচেয়ে প্রত্যক্ষ প্রভাব এই রাশির উপর দেখা যাবে। অফিসে বা কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে, যা সংঘাতের কারণ হতে পারে। এই সময়ে কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়া ভালো। অর্থ বিনিয়োগের জন্য এটি সঠিক সময় নয়। কথাবার্তা নিয়ন্ত্রণ করুন।

কন্যা রাশি

কন্যা রাশির অধিপতিও বুধ। বুধের অবস্থান আপনার কর্মজীবন এবং স্বাস্থ্য উভয়কেই প্রভাবিত করতে পারে। অফিসে হঠাৎ কাজের চাপ বেড়ে যেতে পারে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল না পেলে তা মানসিক চাপ বা বিরক্তির কারণ হতে পারে। পাশাপাশি এই সময় স্বাস্থ্য ভোগাতে পারে। তাই স্বাস্থ্যের বিষয়ে অসতর্ক হওয়া চলবে না। আর্থিক লেনদেনে সতর্ক থাকা জরুরি।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের অবস্থান আর্থিক ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারে। অপ্রত্যাশিতভাবে কিছু বড় খরচ এসে পড়তে পারে, যা বাজেট ব্যাহত করতে পারে। পার্টনারশিপ ব্যবসায় লোকসানের সম্ভাবনা রয়েছে। এই সময় কাউকে টাকা ধার না দেওয়াই ভালো। 

মীন রাশি

এর প্রভাব মীন রাশির জাতক-জাতিকাদের পারিবারিক জীবন ও সম্পর্কের উপর দেখা যেতে পারে। স্বামী বা স্ত্রী অথবা পরিবারের সদস্যদের সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। পার্টনারশিপ ব্যবসায়ও উত্থান-পতন দেখা দিতে পারে। কোনো গুরুত্বপূর্ণ নথি ভালোভাবে না পড়ে তাতে স্বাক্ষর করা উচিত হবে না। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন।

Advertisement

বুধের অশুভ প্রভাব এড়াবেন কী করে?

  • প্রতি বুধবার ভগবান গণেশকে দুর্বা ও লাড্ডু নিবেদন করুন
  • নিয়মিত ‘ওম বুম বুধায় নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন
  • নিয়মিত বা প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান

 

POST A COMMENT
Advertisement