Budh Favourite Rashi: বুধের প্রিয় এই ২ রাশি, সহজেই মন জয় করেন, এদের ধারে কাছেও কেউ আসে না

বুধের প্রিয় ২ রাশি, এদের ধারে কাছেও কেউ আসে না। বুদ্ধিদীপ্ত এবং তীক্ষ্ণ নজরের এই রাশির জাতকদের ভাগ্য থাকে তুঙ্গে। বুধের কৃপা এই দুই গ্রহের উপর সর্বদাই থাকে। কারা সেই লাকি রাশি?

Advertisement
বুধের প্রিয় এই ২ রাশি, সহজেই মন জয় করেন, এদের ধারে কাছেও কেউ আসে নাবুধের প্রিয় রাশি কোনগুলি?
হাইলাইটস
  • বুধের প্রিয় ২ রাশির ধারে কাছেও কেউ নেই
  • এঁরা বুদ্ধিদীপ্ত এবং তীক্ষ্ণ নজরের
  • এই রাশির জাতকদের ভাগ্য থাকে তুঙ্গে

জ্যোতিষে বুধকে বুদ্ধি, তক্র, সংবাদ, অঙ্ক, চতুরতা ও বন্ধুর কারক গ্রহ বলে মনে করা হয়। এটি  মিথুন ও কন্যা রাশির অধিপতি। ২৭ নক্ষত্রের মধ্যে বুধকে অশ্লেষা, জৈষ্ঠ্য ও রেবতী নক্ষচ্রের স্বামী বলে মনে করা হয়। আবার সূর্য ও শুক্র বুধের মিত্র হলেও চন্দ্রমা ও মঙ্গল শত্রু গ্রহ। বুধ গ্রহের প্রিয় কিছু রাশি রয়েছে, যাদের উপর এই গ্রহের কৃপা সর্বদা থাকে। কারা সেই লাকি রাশি?

কোন কোন রাশি বুধের প্রিয়?

মিথুন রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতকদের উপর বুধের কৃপা সর্বদাই বজায় থাকে। এরা ধনী হয়, বুদ্ধিদীপ্ত ও তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন হয়। এদের বন্ধুদের সংখ্যা প্রচুর হয়। এই রাশির জাতকরা সহজেই কারও মনজয় করে ফেলতে পারেন। পড়াশোনাতেও খুব ভাল হয় এই রাশির জাতকেরা। নতুন কিছু শেখার জন্য মুখিয়ে থাকেন। এরা জীবনে সহজেই সাফল্য পেয়ে থাকেন। 

কন্যা রাশি: জ্যোতিষ মতে কন্যা রাশির জাতকদের উপর বুধ দেবের বিশেষ কৃপা রয়েছে। এঁদেরও মাথা খুব তীক্ষ্ণ হয়। যে কোনও কাজ করার আগে ভাল করে ভাবনাচিন্তা করে নেন। এই রাশির জাতকেরা পরিশ্রমী হয়ে থাকেন। যে কোনও কাজকে খুব উদ্যোগী হয়ে করতে ভালবাসেন। অন্যেরা কী করল কী বলল তাতে এই রাশির জাতকদের কিছু যায় আসে না। মনও পরিষ্কার হয়। বন্ধুদের বিষয়ে এই রাশির জাতকরা  সৌভাগ্যশালী হয়। শিক্ষাক্ষেত্রে খ্যাতি পেয়ে থাকেন কন্যা রাশির জাতকরা। আর্থিক অবস্থাও ভাল থাকে। 

 

POST A COMMENT
Advertisement