আগামী সপ্তাহেই গতি বদল করবে বুধ, ৫ রাশির আর্থিক ভাগ্য চমকাবে

জ্যোতিষশাস্ত্রে বুধের কর্কট রাশিতে গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২২ জুন বিকেল ৩:৪১ মিনিটে এই গোচর অনেক রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে।

Advertisement
আগামী সপ্তাহেই গতি বদল করবে বুধ, ৫ রাশির আর্থিক ভাগ্য চমকাবে৫ রাশির আর্থিক ভাগ্য চমকাবে
হাইলাইটস
  • আগামী সপ্তাহের শুরুতেই কর্কট রাশিতে গোচর করছে বুধ।
  • বুধের কর্কট রাশিতে গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
  • এই গোচর পাঁচটি রাশির জন্য উল্লেখযোগ্য আর্থিক লাভ, কর্মজীবনে উন্নতি এবং সম্মান বয়ে আনবে।

আগামী সপ্তাহের শুরুতেই কর্কট রাশিতে গোচর করছে বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধের কর্কট রাশিতে গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ কর্কট রাশি চন্দ্রের এবং বুধ বুদ্ধি ও যোগাযোগের প্রতীক। দৃক  পঞ্চাঙ্গ অনুসারে, ২২ জুন বিকেল ৩:৪১ মিনিটে এই গোচর অনেক রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। এই গোচর পাঁচটি রাশির জন্য উল্লেখযোগ্য আর্থিক লাভ, কর্মজীবনে উন্নতি এবং সম্মান বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এবার সেই ভাগ্যবান রাশিগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। 

মিথুন রাশি

যেহেতু বুধ এই রাশি ছেড়ে দ্বিতীয় ঘরে (সম্পদের ঘরে) যাচ্ছে, তাই জ্যোতিষ মতে এই গোচর আপনার জন্য আর্থিক লাভের নতুন পথ খুলে দেবে। এরফলে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করা যেতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটি বড় ডিল ফাইনাল হতে পারে। পরিবারে কোনও শুভ ঘটনা ঘটতে পারে এবং পারস্পরিক সমন্বয় উন্নত হবে।

কর্কট রাশি

বুধ এই রাশির প্রথম ঘরে গোচর করছে। এই সময়টি এই রাশির ব্যক্তিত্বকে আরও বিকশিত করবে। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রশংসিত হবে। অফিসে বসদের কাছ থেকে সমর্থন পাবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।  যদি লেখালেখি,সংবাদ জগতের সঙ্গে যুক্ত থাকেন, তবে সাফল্য পেতে পারেন। এই সময় আপনার মানসিক চাপ কমবে।

কন্যা রাশি

এই রাশির অধিপতি গ্রহ বুধ একাদশ ঘরে গোচর করবে। এই সময়টি আপনার ইচ্ছা পূরণের সময়। যারা চাকরি করছেন তারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদ পেতে পারেন। ব্যবসায় করা বিনিয়োগ এখন থেকে মুনাফা দিতে শুরু করবে। লটারি, বাজি বা শেয়ার বাজারের সঙ্গে জড়িত ব্যক্তিদের অপ্রত্যাশিত মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

বুধ এই রাশি থেকে দশম ঘরে বুধ গোচর করবে। চাকরি ও ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য এই সময়টি সুবর্ণ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা দারুণ প্রস্তাব পেতে পারেন। যদি নতুন কোনও স্টার্টআপ বা ব্যবসা শুরু করতে চান, তাহলে ২২ জুনের পরের সময়টি খুবই অনুকূল। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।

Advertisement


মীন রাশি

বুধ এই রাশি থেকে পঞ্চম ঘরে গোচর করতে চলেছে, যা আপনার জন্য অত্যন্ত শুভ। এই গোচর পড়ুয়াদের জন্য আশীর্বাদস্বরূপ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা প্রবল। সন্তানদের কাছ থেকে কোনও বড় সুখবর পেতে পারেন, যা পরিবারে একটি আনন্দময় পরিবেশ তৈরি করবে।
 

 

POST A COMMENT
Advertisement