Budh Gochar 2026: আজ সন্ধ্যা থেকে বুধের স্পেশাল গোচর, ৩ রাশির গোল্ডেন টাইম শুরু, জীবনে বড় সাফল্য

আজই গোচর করবে বুধ। এটি বিশাখা নক্ষত্রে এন্ট্রি নেবে। তাতে ভাল সময় আসবে ৩ রাশির জীবনে। উন্নতি নিশ্চিত। অর্থকষ্ট শেষ। বড় সাফল্য আসবে।

Advertisement
আজ সন্ধ্যা থেকে বুধের স্পেশাল গোচর, ৩ রাশির গোল্ডেন টাইম শুরু, জীবনে বড় সাফল্যবুধ গোচর ২০২৬
হাইলাইটস
  • আজই গোচর করবে বুধ
  • এটি বিশাখা নক্ষত্রে এন্ট্রি নেবে
  • ভাল সময় আসবে ৩ রাশির জীবনে

জ্যোতিষ শাস্ত্রে বুধ অত্যন্ত শক্তিশালী গ্রহ। এটি বুদ্ধি, বাকশক্তি, যুক্তি, শিক্ষা ও ব্যবসার কারক। তাই বুধ নিজের অবস্থান বদলালে তার প্রভাব সব রাশির উপরই পড়ে। আর ১২ অক্টোবর, সোমবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে বুধ স্বাতী নক্ষত্র থেকে বেরিয়ে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। এটি ৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই রাশিতেই থাকবে। যার ফলে সেরা সময় আসবে ৩ রাশির জীবনে। সাফল্য আসবে সর্বত্র। কাজের জায়গায় উন্নতি হবে। অর্থের সমস্যা মিটবে। ভাগ্য সঙ্গ দেবে। গোল্ডেন টাইম চলবে কিছুদিন।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন বুধ গোচরে ঠিক কোন ৩ রাশির উন্নতি হবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে কোনও কথাই নেই। 

বৃষ রাশি
বুধের গোচরে এই রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত ভাল সময় কাটাতে পারবেন। বুদ্ধির জোরে জীবনে উন্নতি পাকা। সাফল্য ধরা দেবে। সেই সঙ্গে লেখালেখি, সাহিত্য, সাংবাদিকতার মতো কাজে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। এই সময় অর্থের অভাব থাকবে না। অফিসে মাইনে বাড়ার বিরাট যোগ রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। ব্যবসা বড় হবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

সিংহ রাশি
বুধের গোচরে ৩ নভেম্বর পর্যন্ত দারুণ সময় কাটাতে পারবেন সিংহ রাশির জাতক এবং জাতিকারা। জীবনে উন্নতি নিশ্চিত। শুধু তাই নয়, এই সময় ভাগ্য সঙ্গ দেবে। গোল্ডেন টাইম চলবে। ধরা দেবে সাফল্য। ব্যবসা এবং চাকরি, দুই জায়গাতেই উন্নতি পাকা। এই যোগে টাকার অভাব থাকবে না। বিরাট অঙ্কের অর্থ ঢুকবে ব্যাঙ্কে। সম্পত্তি বাড়তে পারে। জীবন থেকে দূর হবে জটিলতা। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটানোর জন্য প্রস্তুত হন। খুবই ভাল সময় আসছে জীবনে। সব ধরনের বাধা কেটে যাবে। বুদ্ধির জোরে জীবনে বিরাট জায়গায় পৌঁছে যাবেন। মিটে যাবে অভাব। টাকা নিয়ে চিন্তা করতে হবে না। চাকরিতে বসের কাছের মানুষ হয়ে উঠবেন। ব্যবসাও ধীরে ধীরে বড় হবে। তাই দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement