বুধ গোচর ২০২৬বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটি বুদ্ধি, বাণী, বাকশক্তি ও ব্যবসার কারক গ্রহ। আর ২০২৬ সালের ২ ডিসেম্বর বুধ গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ওই দিন বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ গোচর করবে বুধ। আর বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধের বৃশ্চিক রাশিতে এই গোচরের ফলে কয়েকটি রাশির বিরাট উন্নতি হবে। মিটে যাবে অভাব-অভিযোগ। টাকার সমস্যা মিটবে। ব্যবসা বড় হবে। কেরিয়ারে উন্নতি হবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশির জীবনে সেরা সময় আসবে, সেটা জেনে নিন। সেই লিস্টে নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
মেষ রাশি
বৃশ্চিক রাশিতে বুধের গোচরে মেষ রাশির অষ্টম ঘরে প্রভাব পড়বে। এর ফলে আকস্মিক টাকা পাবেন। গবেষণায় এগিয়ে যাবেন। রিসার্চ এগোবে। গোপন উৎস থেকে আয়ের সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, এই সময় কাজের জায়গায় উন্নতি হবে। আটকে থাকা নানা জটিল কাজ মিটে যাবে। পরিবারে সব ঠিক থাকবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
মিথুন রাশি
বুধ হল মিথুন রাশির অধিপতি গ্রহ। তাই ডিসেম্বরে এই গোচরের প্রভাবে ষষ্ঠ ঘরে বুধের অবস্থান তৈরি হবে। তাতেই উন্নতি হবে মিথুন রাশির। এর ফলে ঋণমুক্তি হবে। আইনি লড়াইয়ে জয় পাবেন। ব্যবসায়িক বুদ্ধি বাড়বে। জীবনে অনেকটাই এগিয়ে যাবেন। শুধু তাই নয়, এই সময় শত্রুদের ওপর প্রভাব বজায় রাখা সম্ভব হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জন্য চতুর্থ ঘরে বুধের প্রভাব পড়বে। এর জেরে পারিবারিক শান্তি বাড়বে। সেই সঙ্গে সম্পত্তি বৃদ্ধি পাবে। টাকার অভাব শেষ। নতুন যানবাহন কিনতে পারেন। এই সময় ব্যবসায় নতুন করে সাফল্য পাবেন। সেই সঙ্গে অফিসে মিলবে প্রোমোশন। বড় উন্নতি এবার নিশ্চিত। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
মকর রাশি
মকর রাশির একাদশ ঘরে বুধের প্রভাব রয়েছে। যেই কারণে ডিসেম্বরে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সেই সঙ্গে দীর্ঘদিনের কোনও ইচ্ছে পূরণ হয়ে যাবে।
শুধু তাই নয়, কেরিয়ারে বিরাট উন্নতি হবে। প্রোমোশন শুধুই সময়ের অপেক্ষা। এছাড়া জীবনে জটিলতা দূর হবে। মিটে যাবে অভাব অভিযোগ।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।