Budh Gochar 2026: ২৫ নভেম্বর বিশাখা নক্ষত্রে বুধের গোচর, প্রচুর টাকা পাবে ৪ রাশি, মিটবে বহু সমস্যা

নভেম্বরের শেষেই বুধ গোচর। তাতেই সেরা সময় কাটাবে ৪ রাশি। গোল্ডেন টাইম শুরু হবে। টাকা নিয়ে চিন্তা হবে শেষ। সেই সঙ্গে অনেক জটিলতা দূর করে ফেলতে পারবেন।

Advertisement
২৫ নভেম্বর বিশাখা নক্ষত্রে বুধের গোচর, প্রচুর টাকা পাবে ৪ রাশি, মিটবে বহু সমস্যাবুধ গোচর ২০২৬
হাইলাইটস
  • নভেম্বরের শেষেই বুধ গোচর
  • তাতেই সেরা সময় কাটাবে ৪ রাশি
  • টাকা নিয়ে চিন্তা হবে শেষ

নভেম্বর শেষের পথে। আর এই মাসের শেষেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ। ২৫ নভেম্বর, ২০২৬ দুপুরে বুধ প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে। এই নক্ষত্রের আবার অধিপতি হল দেবগুরু বৃহস্পতি। আর ৪ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে বুধ। যার ফলে দারুণ সময় কাটাবে ৪ রাশি। বুদ্ধির জোরে জীবনে উন্নতি হবে নিশ্চিত। সেই সঙ্গে টাকার অভাব মিটবে। চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। 

তাই আর সময় নষ্ট নয়, বুধের গোচরে কোন ৪ রাশির বিরাট উন্নতি হবে, সেটা দ্রুত জেনে নিন। 

মকর রাশি
এই রাশির জাতক ও জাতিকারা বুধের গোচরে ভাল উন্নতি করবেন। অফিসে এবার বড় প্রোমোশন মিলবে। শুধু তাই নয়, অনেক দিন ধরে আটকে থাকা কাজও এবার হয়ে যাবে। যার ফলে জীবনে শান্তি আসবে। শুধু তাই নয়, এই সময় পরিবারের সদস্যরা সুখে-শান্তিতে জীবন কাটাতে পারবেন। ওদিকে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের জন্যও গোল্ডেন টাইম রয়েছে অপেক্ষায়। লাভ বাড়বে অনেকটাই। 

ধনু রাশি
বুধের নক্ষত্র গোচরে ধনু রাশির জাতক ও জাতিকারাও উন্নতির চরম পর্যায়ে পৌঁছে যাবেন। খুব সহজেই মিটে যাবে সমস্যা। অফিসের পলিটিক্স থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন। শুধু তাই নয়, সারা অফিসে কাজের প্রশংসা হবে। এছাড়া ব্যবসায় বড় লাভের মুখ দেখবেন। নতুন করে বিনিয়োগের সুযোগ আসবে। সেই সঙ্গে অর্থের সমস্যা মিটে যাবে। তাই চিন্তার কিছু নেই। 

মিথুন রাশি
এই রাশির জাতক ও জাতিকার জন্যও সময়টা খুবই ভাল কাটবে। অনেক দিন ধরে যেই সব কাজ আটকে ছিল, সেগুলি হয়ে যাবে। অফিসের সমস্যা মিটবে। নিজেকে মেলে ধরতে পারবেন। কাজ করার সুযোগ পাবেন। বাড়তে পারে মাইনে। 

এই সময় আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। টাকার অভাব দূর হবে। সেই সঙ্গে অনেক জটিলতা কাটবে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

মীন রাশি
বুধের গোচরে সেরা সময় আসবে মীন রাশির জীবনে। অনেক দিন পর সুসময় স্টার্ট হবে। পরিবারে সকলে সুস্থ থাকবেন। বাবা-মায়ের স্বাস্থ্য ভাল থাকবে। প্রেমিক ও প্রেমিকার সঙ্গে দারুণ সময় কাটাবেন। 

Advertisement

এছাড়া কেরিয়ারে উন্নতি এবার পাকা। বড় জায়গায় পৌঁছে যেতে পারেন। বিদেশ ভ্রমণও হতে পারে। তাই অহেতুক মাথা খারাপ করবেন না। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 


 

POST A COMMENT
Advertisement