Budh Gochar 2026: গুরুর নক্ষত্রে বুধের গোচর, জুনেই চাকরিতে প্রোমোশন, ব্যবসাতে নতুন প্রোজেক্ট ৪ রাশির

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, বুধ অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহটিকে রাজকুমার বলেও মনে করা হয়। এটি বুদ্ধি এবং ব্যবসার সঙ্গে যুক্ত গ্রহ। আর এই বুধই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে ১১ জুন, ২০২৬। সেই দিন সকাল ১১টা ৩০ মিনিটে এই নক্ষত্রে বুধ গোচর করতে চলেছে। আর এই বিশেষ নক্ষত্র গোচরে ৪ রাশির জীবনে ভাল সময় আসবে। তাদের আর্থিক লাভ হবে। টাকার অভাব দূর হবে। পাশাপাশি ব্যবসা এবং চাকরিতে হবে উন্নতি। 

Advertisement
গুরুর নক্ষত্রে বুধের গোচর, জুনেই চাকরিতে প্রোমোশন, ব্যবসাতে নতুন প্রোজেক্ট ৪ রাশিরবুধ গোচর ২০২৬
হাইলাইটস
  • বুধ অত্যন্ত শুভ গ্রহ
  • এই গ্রহটিকে রাজকুমার বলেও মনে করা হয়
  • এটি বুদ্ধি এবং ব্যবসার সঙ্গে যুক্ত গ্রহ

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, বুধ অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহটিকে রাজকুমার বলেও মনে করা হয়। এটি বুদ্ধি এবং ব্যবসার সঙ্গে যুক্ত গ্রহ। আর এই বুধই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে ১১ জুন, ২০২৬। সেই দিন সকাল ১১টা ৩০ মিনিটে এই নক্ষত্রে বুধ গোচর করতে চলেছে। আর এই বিশেষ নক্ষত্র গোচরে ৪ রাশির জীবনে ভাল সময় আসবে। তাদের আর্থিক লাভ হবে। টাকার অভাব দূর হবে। পাশাপাশি ব্যবসা এবং চাকরিতে হবে উন্নতি। 

তাই আর সময় নষ্ট নয়, বরং সেই ৪ রাশি সম্পর্কে দ্রুত জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্যও সময়টা ভীষণই ভাল কাটবে। আপনাদের চাকরিতে উন্নতি হবে। বস খুব পছন্দ করবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসায় বিরাট উন্নতি হতে পারে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। সেই সঙ্গে প্রোজেক্টে ভাল রেটিং পাওয়ার সম্ভাবনাও প্রবল। তাই এখন থেকে সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কন্যা রাশি
বুধের নক্ষত্র গোচরে ভাল পরিণাম পাবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা। আপনারা সম্পত্তি কিনতে পারেন। সুখ-সমৃদ্ধি আপনাদের পিছু নেবে। নতুন পরিকল্পনা কাজ করতে পারে। চাকরিতে এগিয়ে যাবেন। বস স্নেহ করবেন। এই সময় নতুন পরিকল্পনা করতে পারবেন। সেই পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় উন্নতি হবে। পড়াশোনাতেও দারুণ ফল পাবেন।

ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতকিদের জন্যও বুধের পুনর্বসু নক্ষত্রে প্রবেশ ভাল সময় নিয়ে আসবে। আপনাদের ভাগ্যের তালা খুলে যাবে। যাঁরা চাকরি করেন, তাঁরা সিনিয়রদের সহায়তা পাবেন। উচ্চ পদে যেতে পারেন। পাশাপাশি আয় বৃদ্ধি হবে। বিশেষত, ব্যবসায়ীরা বাম্পার লাভ করবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মীন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য় সময়টা বেশ ভাল কাটবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এই সময় হয়ে যাবে। চাকরি পেয়ে যাবেন। কাজের জায়গায় হবে উন্নতি। ব্যবসাতেও নতুন প্রোজেক্ট পেতে পারেন। তাই জুন মাসেই নতুন উচ্চতায় পৌঁছে যাওয়ার জন্য তৈরি হন।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

 
POST A COMMENT
Advertisement