৭ সেপ্টেম্বর নিজের রাশি কন্যাতে এন্ট্রি নিয়ে নিয়েছে বুধআজকের দিনটি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী অত্যন্ত স্পেশাল। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, আজ ৭ সেপ্টেম্বর নিজের রাশি কন্যাতে এন্ট্রি নিয়ে নিয়েছে বুধ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধি, ব্যবসা, যুক্তি, গণিত এবং কমিউনিকেশনসের গ্রহ বলা হয়। বুধ যখন নিজের রাশিতে প্রবেশ করে, তখন এটি ভদ্ররাজযোগ সৃষ্টি করে। যা অনেক রাশির জাতক-জাতিকাদের চাকরি, সম্পদ এবং ক্ষমতার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়। ৭ সেপ্টেম্বর গোচরের পর থেকে আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২:৪০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে হবে এই গোচর। এর এফেক্ট কোন কোন রাশির উপর পড়তে চলেছে? জেনে নেওয়া যাক।
মেষ রাশি: ষষ্ঠ ঘরে বুধের গোচর প্রতিপক্ষকে মাথা তুলতে দেবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীরা ভালো সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে লোকেরা আপনার কথা ও পরামর্শ মনোযোগ দিয়ে শুনবে, যা আপনার সম্মান বৃদ্ধি করবে।
বৃষ রাশি: এই রাশির পঞ্চম ঘরে গোচর করছে বুধ। যা আকস্মিক আর্থিক লাভের সুযোগ তৈরি করতে পারে। সরকারি বা প্রশাসনিক কাজে সহায়তা পাবেন। যদি শেয়ার বাজার, শিক্ষা বা সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে জড়িত থাকেন, তবে আপনার পরিকল্পনা সফল হবে। এছাড়াও, সন্তানদের থেকে সুখবর পেতে পারেন।
মিথুন রাশি: বিলাসিতা ও আরাম-আয়েশে বৃদ্ধি হবে। চতুর্থ ঘরে বুধের গোচর জাগতিক আরাম-আয়েশ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উন্নতি নিয়ে আসবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। কর্মরত ব্যক্তিরা পদোন্নতি বা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন।
কন্যা রাশি: আপনার নিজ রাশিতে এবং প্রথম (লগ্ন) ঘরে বুধের আগমন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় ব্যাপক উন্নতি আনবে। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার প্রতিভার কদর হবে। নতুন ব্যবসায়িক চুক্তি ও বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন আটকে থাকা প্রজেক্ট চালু হবে। পার্টনারশিপ ব্যবসায় লাভ পেতে পারেন।
বুধের শুভ প্রভাব বাড়াবেন কী উপায়ে?
এই সময়ে ভগবান গণেশের পূজা করুন এবং তাঁকে দূর্বা নিবেদন করুন। সবুজ পোশাক বা সবুজ রঙের জিনিসের ব্যবহার বাড়ান। প্রতিদিন ওম বম বুধায় নমঃ মন্ত্রটি জপ করুন।