বুধ গোচর ২০২৬বুদ্ধির কারক গ্রহ বুধ মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে গোচর করতে চলেছে। বুধ ২৫ মে ২০২৬, সোমবার রাত ১১টা ৪৯ মিনিটে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে যাবে। আর এই নক্ষত্রে ২ জুন ২০২৬ পর্যন্ত থাকবে বুধ। যার ফলে ৪ রাশির জীবনে ইতিবাচক ফল মিলবে। প্রচুর টাকা পাবেন।
তাই আর সময় নষ্ট নয়, বরং এই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। আর সেই তালিকায় আপনার নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য বুধের নক্ষত্র গোচর বড় লাভ এনে দেবে। এই রাশির জাতক এবং জাতিকারা নিজেদের কথার গুরুত্ব পাবেন। জীবনে আসবে শান্তি। পাশাপাশি অফিসে সক্রিয়ভাবে কাজ করতে পারবেন। ব্যবসায় হঠাৎ করে বড় ডিল পাবেন। উন্নতির রাস্তা খুলে যেতে পারে। তাই চিন্তার কোনও কারণ নেই। সুখের দিন এল বলে।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য বুধের এমন নক্ষত্র গোচর বিশেষ পরিণাম নিয়ে আসবে। সব বিষয় গম্ভীরভাবে নেওয়ার অভ্যাস দূর করুন। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায় এগিয়ে যাবেন। টাকার সমস্যা হয়ে যাবে শেষ। এছাড়া কারও সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে এবার মিটে যাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও বুধের নক্ষত্র গোচর অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। মাথায় অনেক নতুন বিচার আসবে। ব্যবসায় যেই সব প্ল্যান করছেন, সেগুলি কাজে লাগবে। তার উপর ভর করে নতুন প্রোজেক্ট পেয়ে যাবেন। চাকরিতে এগিয়ে যাবেন। বড় প্রোমোশন হতে পারে। বস আপনার উপর ভরসা করবেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।
বৃশ্চিক রাশি
বুধের এই নক্ষত্র গোচর আপনাদের সমস্যার সমাধান করবে। আর্থিক স্থিতি বদলে যাবে। পরিবারের সঙ্গ পাবেন। কেরিয়ারে এবং ব্যবসায় লাভের মুখ দেখবেন। এই সময় সব জিনিসের খুব সহজেই বিশ্লেষণ করতে পারবেন। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া এখন খুবই সহজ হবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।