Budh Gochar 2026: ২৯ অগাস্ট পূর্বফাল্গুনী নক্ষত্রে বুধ গোচর, ৪ রাশির আয় বৃদ্ধি, চাকরি ও ব্যবসায় সাফল্য

Budh Gochar Purva Phalguni Nakshatra: ২৯ অগাস্ট পূর্বফাল্গুনী নক্ষত্রে গোচর করছে বুধ। যার ফলে ভাগ্য খুলে যাবে ৪ রাশির। ইনকাম বাড়বে। সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় উন্নতি।

Advertisement
২৯ অগাস্ট পূর্বফাল্গুনী নক্ষত্রে বুধ গোচর, ৪ রাশির আয় বৃদ্ধি, চাকরি ও ব্যবসায় সাফল্যবুধ গোচর ২০২৬
হাইলাইটস
  • ২৯ অগাস্ট পূর্বফাল্গুনী নক্ষত্রে গোচর করছে বুধ
  • যার ফলে ভাগ্য খুলে যাবে ৪ রাশির
  • ইনকাম বাড়বে

জ্যোতিষ শাস্ত্র মতে, চলতি মাসেই গ্রহের রাজকুমার বুধ প্রবেশ করছে শুক্রের নক্ষত্রে। ২৯ অগাস্ট ২০২৬, শনিবার দুপুর ১২টা ৫৮ মিনিটে পূর্বফাল্গুনী নক্ষত্রে বুধ গোচর করেছে। এই নক্ষত্রে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত থাকবে বুধ। যার ফলে ৪ রাশির ভাগ্য ফিরবে। তাদের জীবনে আসবে সুসময়। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। মিটে যাবে টাকার অভাব। চাকরি এবং ব্যবসায় বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। 

তাই আর সময় নষ্ট না করে দ্রুত জেনে নিন ঠিক কোন ৪ রাশির সময়টা ভাল কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 

মেষ রাশি
বুধ নক্ষত্র পরিবর্তন করে গোচর করছে পূর্বফাল্গুনী নক্ষত্রে। যার জন্য সেরা সময় কাটাবে মেষ রাশি। এই সময় মিটে যাবে টাকার অভাব। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে। সেই সঙ্গে চাকরিতে হবে বিরাট উন্নতি। ব্যবসায় টাকার সমস্যা থাকবে না। নতুন ডিল আসতে পারে। গোল্ডেন টাইম কাটবে।

এছাড়া পরিবারে আসবে ভাল সময়। বড় জটিলতা কাটিয়ে ফেলতে পারবেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা খুব ভাল। বুধের এই নক্ষত্র পরিবর্তনে আয় বাড়বে। নতুন ইনকাম সোর্স তৈরি হবে। শুধু তাই নয়, এই সময় কেরিয়ারে বিরাট উন্নতির আশাও রয়েছে। শুধু তাই নয়, কাজের জায়গায় নতুন আইডিয়া দিয়ে জনপ্রিয় হয়ে উঠবেন। ব্যবসাতে নতুন করে সাফল্য ধরা দেবে। বিনিয়োগে মিলবে বাম্পার রিটার্ন। 

তুলা রাশি
এই রাশির জন্যও সময়টা খুব ভাল। পরিবারে সেরা সময় আসবে। মিটে যাবে ঝামেলা অশান্তি। এছাড়া বুধের পূর্বফাল্গুনী নক্ষত্রে গোচর কেরিয়ারে উন্নতি ডেকে আনবে। এক ধাক্কায় বড় প্রোমোশন পেতে পারেন। সাফল্যের সিঁড়ি চেপে উঠে যেতে পারেন একদম উপরে। শুধু তাই নয়, এই সময় ব্যবসাতেও দারুণ লাভ হবে। মিটে যাবে একাধিক সমস্যা। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

Advertisement

ধনু রাশি
বুধের পূর্বফাল্গুনী নক্ষত্রে গোচরে টাকা নিয়ে চিন্তা শেষ হয়ে যাবে ধনু রাশির। আপনাদের আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে।

শুধু তাই নয়, ব্যবসা এবং চাকরিতেও উন্নতি হবে। এখন বিনিয়োগ করলে পরে লাভ পাবেন। পরিবারে সুসময় বিরাজ করবে। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

 

POST A COMMENT
Advertisement