Budh Gochar: সিংহ রাশিতে গোচর করছে বুধ, সূর্য দেবের আশীর্বাদে ধন্য হবে এই ৪ রাশি

বুধকে জ্যোতিষশাস্ত্রে বুদ্ধি, বিচক্ষণতা, বাকপটুতা এবং ব্যবসার অধিপতি হিসেবে মনে করা হয়। এবার এই গ্রহটি গোচর করতে চলেছে।

Advertisement
সিংহ রাশিতে গোচর করছে বুধ, সূর্য দেবের আশীর্বাদে ধন্য হবে এই ৪ রাশিসিংহ রাশিতে গোচর করছে বুধ
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বিচক্ষণতা, বাকপটুতা এবং ব্যবসার অধিপতি হিসেবে মনে করা হয়।
  • বুধ নিজের গতিপথ পরিবর্তন করতে চলেছে।
  • ২২ অগাস্ট সন্ধ্যায় বুধ বর্তমান অবস্থান ত্যাগ করে সূর্যদেবতার রাশি সিংহতে প্রবেশ করবে।

বুধ গোচর ২০২৬ : জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বিচক্ষণতা, বাকপটুতা এবং ব্যবসার অধিপতি হিসেবে মনে করা হয়। চলতি মাসে গ্রহরাজ হিসেবে পরিচিত বুধ নিজের গতিপথ পরিবর্তন করতে চলেছে। ২০২৬ সালের ২২ অগাস্ট সন্ধ্যায় বুধ  বর্তমান অবস্থান ত্যাগ করে সূর্যদেবতার রাশি সিংহতে প্রবেশ করবে।

বুধের এই গোচর সিংহ রাশির জন্য অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয়। আসলে এই গোচর আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং রাজকীয় জাঁকজমকের প্রতীক ।  জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, বুধের এই পরিবর্তন শুধুমাত্র কয়েকটি রাশির চিন্তাভাবনার পদ্ধতিকেই বদলে দেবে না, বরং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও আরও শাণিত করবে। ২২ আগস্ট থেকে শুরু হতে চলা এই গোচরটি বিশেষ করে চারটি রাশির জন্য কর্মজীবন এবং আর্থিক উন্নতির সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। 

মেষ রাশি:

বুধের গোচর আপনার জন্য সৃজনশীলতার দরজা খুলে দেবে। যদি লেখালেখি, মিডিয়া বা কন্টেন্ট তৈরির মতো ক্ষেত্রে জড়িত থাকেন, তবে এই সময়টি আপনার স্কিলের জন্য নতুন স্বীকৃতি নিয়ে আসবে। আপনি নতুন কানেকশন গড়ে তুলতে পারবেন। যা আপনার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য একটি সোপান হিসেবে প্রমাণিত হবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এবং বিনিয়োগ ইতিবাচক ফল দেবে। 

মিথুন রাশি:

এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি পদোন্নতির জন্য উপযুক্ত।  কর্মক্ষেত্রে আপনার নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করবেন।  আপনার কাজের মাধ্যমে বসদের প্রশংসা পাবেন। এই গ্রহের গোচর কর্পোরেট জগৎ এবং ব্যবসার সাথে জড়িতদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসছে। আপনি আপনার স্কিলেরও উন্নতি দেখতে পাবেন।

কর্কট রাশি

বুধ সিংহ রাশিতে প্রবেশ করায় আপনার আর্থিক দুশ্চিন্তা কমে যাবে। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরি বা পেশা পরিবর্তন করতে চাইছেন, এই সময়ে তারা সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কিন্তু আপনি তা ভালোভাবে পালন করতে সফল হবেন। 

মীন রাশি:

এই গ্রহের গোচর আপনার পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং সাফল্য নিয়ে আসবে। আপনার কঠোর পরিশ্রমের ফল ভোগ করার সময় এসেছে। এই সময়ে, আপনি নতুন ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে পারেন যা ভবিষ্যতে উল্লেখযোগ্য মুনাফা এনে দেবে। কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি আরও শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে উঠবে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement