Alert Rashi till 25 November: রাহুর নক্ষত্রে বুধ, আজা থেকে আগামী ২৩ দিন বড় আর্থিক ক্ষতির আশঙ্কা ৪ রাশির

Mercury Transit Effects: বুধ এতদিন বিশাখা নক্ষত্রে অবস্থান করছিল। আজ, ৩ নভেম্বর, রাহুর স্বাতী নক্ষত্রে প্রবেশ করছে। রাহুর নক্ষত্রে বুধের গোচর ৪টি রাশির জন্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে।

Advertisement
 রাহুর নক্ষত্রে বুধ, আজা থেকে আগামী ২৩ দিন বড় আর্থিক ক্ষতির আশঙ্কা ৪ রাশির২৫ নভেম্বর পর্যন্ত সাবধানে থাকুন ৪ রাশি

Budh Gochar Effects: গ্রদের রাজকুমার বুধ একটি নির্দিষ্ট সময়ে তার নক্ষত্র পরিবর্তন করে। এতদিন বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করছিল এবং নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ আজ, ৩ নভেম্বর স্বাতী নক্ষত্রে গোচর করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু স্বাতী নক্ষত্রের অধিপতি। বুধকে বাকশক্তি, ব্যবসা, যোগাযোগ এবং সামাজিক মর্যাদার কারক হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষ মতে, স্বাতী নক্ষত্রে বুধের গোচর অনেক রাশির জন্য শুভ লক্ষণ বয়ে আনছে, তবে এমন ৪টি রাশি রয়েছে যাদের এই সময়ে কিছুটা সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। রাহুর নক্ষত্রে বুধের আগমন কর্কট, তুলা, মকর এবং কুম্ভ রাশির সমস্যা বাড়িয়ে দিতে পারে। জেনে নিন বুধের নক্ষত্র গোচরের সময় এই রাশিগুলি কী ধরনের ফল পাবে।

বুধ কখন তার নক্ষত্রমণ্ডল পরিবর্তন করছে?
বৈদিক জ্যোতিষ পঞ্জিকা অনুসারে, বুধ গ্রহ ২০২৬ সালের ৩ নভেম্বর, সকাল প্রায় ৬টার দিকে পুনরায় বক্রী গতিতে স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে এবং ২০২৬ সালের ২৫  নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। এরপর বুধ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। এই সময়ে বুধ তুলা রাশিতে গোচর করবে।

বুধের গোচরের কারণে কোন কোন রাশি বাড়তি সমস্যার সম্মুখীন হবে:
কর্কট রাশি  (Cancer) 

বুধের স্বাতী নক্ষত্রে গমন কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সমস্যাজনক হতে পারে। এই সময়ে আয়ের চেয়ে ব্যয় বেশি হলে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কাঙিক্ষত ফল না পেলে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। কাজের চাপ অনুভূত হতে পারে। ভাগ্যের উপর নির্ভর করা থেকে বিরত থাকুন। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারাতে পারে। ব্যবসায়ীদের মুনাফা অর্জনে কিছুটা সংগ্রাম করতে হতে পারে।

তুলা রাশি (Libra)
স্বাতী নক্ষত্রে বুধের গোচর তুলা রাশির জন্য চাপপূর্ণ হতে পারে। এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। আপনি চাকরি-সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন বা সহকর্মীদের সঙ্গে তর্ক বা বিবাদ এড়িয়ে চলুন। চাপের মধ্যে কোনও বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। যেকোনও গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই শ্রেয়।

Advertisement

মকর রাশি (Capricorn)
মকর রাশির জন্য, রাহুর স্বাতী নক্ষত্রে বুধের গোচর সমস্যাপূর্ণ হতে পারে। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ বা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত খরচ মানসিক চাপের কারণ হতে পারে। টাকা জমাতে আপনার কষ্ট হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব অনুভব করতে পারেন। এই সময়ে আপনি ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন।

কুম্ভ রাশি (Aquarius)
এই সময়টি কুম্ভ রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক বিষয়ে আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হতে পারে। অপ্রয়োজনীয় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় উত্থান-পতনের লক্ষণ দেখা যাচ্ছে। আপাতত বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রাখুন। ভ্রমণ কষ্টকর হতে পারে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

POST A COMMENT
Advertisement