বুধ গোচর ২০২৬বুধ অত্যন্ত শুভ গ্রহ। এটি বুদ্ধি, বাণী এবং ব্যবসা-বাণিজ্যের কারক। আর এই শুভ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। ২২ অগাস্ট ২০২৬ সন্ধে ৭টা ২৪ মিনিটে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে গোচর করছে। যার প্রভাব পড়বে ৪ রাশির উপর। এই সব রাশির জাতক এবং জতিকাদের ইনকাম বাড়বে। ব্যবসা এবং চাকরিতে হবে উন্নতি। টাকার অভাব থাকবে না। ভাগ্য ফিরবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন বুধ গোচরে ঠিক কোন ৪ রাশির জন্য সময়টা খুবই ভাল কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি
মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য গোল্ডেন টাইম শুরু হবে বুধ গোচরে। আপনাদের অনেক দিন ধরে আটকে থাকা কাজ মিটে যাবে। চাকরিতে ভাল সময় শুরু। এই সময় বস খুবই পছন্দ করবেন। যার ফলে প্রোমোশন হতে পারে। এই সময় বাড়তে পারে ব্যবসা। নতুন বিনিয়োগ আসতে পারে। যার ফলে ইনকাম বাড়া শুধুই সময়ের অপেক্ষা। তাই আর টাকার টেনশন নেবেন না।
মিথুন রাশি
বুধ গোচরে সেরা সময় শুরু হবে মিথুন রাশির। এই সময় টাকার অভাব মিটে যাবে। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এছাড়া চাকরিতেও এবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন। বস হিসেবে নিজেই দায়িত্ব পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসা বড় হবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। তবে সেভিংসের দিকে নজর রাখা খুবই জরুরি।
কর্কট রাশি
এই রাশির জন্যও গোল্ডেন টাইম বয়ে আনবে বুধ গোচর। চাকরিতে পদোন্নতি শুধু সময়ের অপেক্ষা। এছাড়া এই সময় ব্যবসায় নতুন ডিল হবে। যার ফলে বৃদ্ধি পাবে লাভ। এই সময় আয়ের একাধিক পথ খুলে যাবে। বুধের সিংহ রাশিতে গোচরের ফলে পরিবারে সুময় আসবে। মিটে যাবে সব ঝামেলা এবং অশান্তি।
মীন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও বুধ গোচর অবশ্যই ভাল সময় ডেকে আনবে। এই যোগে অফিসের বসের প্রশংসা পাবেন। শুধু তাই নয়, ব্যবসায় নতুন বিনিয়োগ আসতে পারে। পেতে পারেন কোনও বড় প্রোজেক্ট। এই গোচরে টাকার অভাব মিটে যাবে। খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বলে চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।