যুতি দৃষ্টি যোগজ্যোতিষ শাস্ত্র মতে, বুধ এবং গুরু বৃহস্পতি অত্যন্ত শুভ। বুধ হল বুদ্ধি, ব্যবসা ও তর্ক-বিতর্কের কারক। আর বৃহস্পতি ভাগ্য, ধর্ম ও শিক্ষার কারক। এই দুই রাশি ১৫ অগাস্ট ২০২৬, শনিবার বিকেল ৪টে ৫১ মিনিটে একে অপরের ০ ডিগ্রি কোণে এসে যুতি দৃষ্টি কোণ তৈরি করছে। এই শক্তিশালী যোগের প্রভাবে ৪ রাশির বিরাট লাভ হবে। চাকরিতে উন্নতি হবে। ব্যবসাতেও এগিয়ে যাবেন। টাকার অভাব মিটবে। যার ফলে মোটের উপর গোল্ডেন টাইমে প্রবেশ করবেন।
তাই আর দেরি নয়, বরং ঝটপট এই যুতি দৃষ্টি লাভ পেতে চলা ৪ রাশি সম্পর্কে জেনে নিন।
বৃষ রাশি
বুধ এবং গুরুর যুতি দৃষ্টি যোগ বৃষ রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। এই যোগে পরিস্থিতি নিজের অনুকূলে থাকবে। চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। বেতন বাড়তে পারে। বড় পদে বসতে পারেন। এছাড়া ব্যবসাও বড় গতে পারে। টাকার অভাব এই সময় মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
ধনু রাশি
বুধ ও গুরুর যুতি দৃষ্টি যোগে ধনু রশির জাতক এবং জাতিকারা বাম্পার লাভ পাবেন। এই সময় জীবনে ইতিবাচক প্রভাব আসবে। বড় সিদ্ধান্ত অনায়াসে নিয়ে ফেলতে পারবেন। শুধু তাই নয়, এই সময় পরিবারে ভাল সময় কাটাতে পারবেন। টাকার অভাব দূর হবে। এছাড়া চাকরিতে এগিয়ে যাবেন। ব্যবসাতেও বাম্পার লাভ হবে। নতুন প্রোজেক্ট পাবেন।
মকর রাশি
বুধ ও গুরুর যুতি দৃষ্টি কোণে অতি শুভ সময় কাটাতে পারবে মকর রাশির জাতক এবং জাতিকারা। এই যোগে চাকরিতে পদোন্নতি হবে। ব্যবসায় বড় ডিল পেতে পারেন। বিরাট খরচা থেকে বাঁচবেন। এই সময় সম্মান পাবেন। ক্রিয়েটিভ কাজে মন বসবে। তাই স্ট্রেস নেওয়ার কোনও কারণ নেই বললেই চলে।
মীন রাশি
গুরু এবং বুধের যুতি দৃষ্টি কোণ তৈরি হচ্ছে। যার ফলে মীন রাশির জাতক এবং জাতিকারা এগিয়ে যাবেন। জীবনে ধরা দেবে বিরাট সফলতা। সেই সঙ্গে আয় বাড়বে। এই যোগে কেরিয়ারে এগিয়ে যাবেন। সেই সঙ্গে বড় হবে ব্যবসা। নতুন বিনিয়োগের জায়গা পেতে পারেন। যাতে পরে টাকা পাবেন। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি থাকুন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।