Dwidwadash Drishti Yog 2026: ৮ অগাস্ট বুধ ও মঙ্গলের দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ, বাম্পার ইনকাম হবে ৪ রাশির, সম্পর্কে উন্নতি

৮ অগাস্ট বুধ এবং মঙ্গল মিলে তৈরি করছে দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ। যার ফলে ভাগ্য ফিরবে ৪ রাশির। তাদের ইনকাম বাড়বে। আয়ের নতুন রাস্তা মিলবে। প্রেমের সম্পর্ক গতি পাবে।

Advertisement
৮ অগাস্ট বুধ ও মঙ্গলের দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ, বাম্পার ইনকাম হবে ৪ রাশির, সম্পর্কে উন্নতিদ্বিদ্বাদশ দৃষ্টি যোগ
হাইলাইটস
  • ৮ অগাস্ট বুধ এবং মঙ্গল মিলে তৈরি করছে দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ
  • যার ফলে ভাগ্য ফিরবে ৪ রাশির
  • তাদের ইনকাম বাড়বে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহরা একে অপরের বিশেষ বিশেষ স্থিতিতে এসে নতুন নতুন যোগ তৈরি করে। আর এমনই একটা যোগ তৈরি হচ্ছে ৮ অগাস্ট, শনিবার। ওই দিন ২টো ৫৯ মিনিটে বুধ এবং মঙ্গল পরস্পরের ৩০ ডিগ্রি কোণে এসে দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ তৈরি করছে। এই যোগ কিছু ঘণ্টার জন্য সক্রিয় হচ্ছে। যার ফলে ৪ রাশির বিরাট লাভ হবে। টাকার অভাব মিটবে। সমৃদ্ধি আসবে জীবনে। সম্পর্ক নয়া রূপ নেবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঠিক কোন কোন রাশির জন্য সময়টা ভাল কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে বাম্পার সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

মেষ রাশি
মেষ রাশির জাতক এবং জাতিকারা টাকা কামানোর নতুন রাস্তা পাবেন। আর্থিক স্থিতি ফিরবে। আত্মবিশ্বাস বাড়বে। এই সময় কাজে মন বসবে। বড় কোনও সিদ্ধান্তও নিয়ে ফেলবেন। পাশাপাশি ব্যবসা অনেকটাই বড় হবে। বিরাট লাভ পেতে পারেন। এই সময় পরিবারের সকলে ভালোবাসবেন। সম্মান পাবেন। মিটে যাবে সম্পর্কের জটিলতা।

মিথুন রাশি
এই রাশির জন্য দ্বিদ্বাদশ যোগটা অত্যন্ত ভাল সময় নিয়ে আসবে। আয় অনেকটাই বাড়বে। এই সময় টাকার অভাব থেকে মুক্তি পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে।

এই সময় পজিটিভ ভাবনা ঘুরবে মাথায়। যার ভাল ফল মিলবে। শুধু তাই নয়, এই সময় পুরনো ইচ্ছে পূরণ হবে। বড় কোনও জায়গায় চাকরি পেয়ে যেতে পারেন। পাশাপাশি রিলেশনশিপে সমস্যা কাটবে। 

সিংহ রাশি
বুধ এবং মঙ্গল মিলে এই যোগ বানাচ্ছে। যার শুভ পরিণাম পাবে সিংহ রাশি। এই সময় নতুন কাজ শুরু করতে পারবেন। ধন প্রাপ্তি হতে পারে। পুরনো ধারদেনা মিটে যাবে। নতুন চাকরি হতে পারে। এই সময় কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। পরিবারে শান্তি থাকবে। সেই সঙ্গে সম্পর্কে ফিরবে হারিয়ে যাওয়া উষ্ণতা। 

মীন রাশি
এই রাশির জাতক, জাতিকারা বুধ এবং মঙ্গলের যোগে সেরা সময় কাটাবেন। জীবনে এগিয়ে যাবেন। ব্যবসায় উন্নতি হবে। কাজের জায়গাতেও প্রোমোশন হতে পারে। সিনিয়ররা পাশে থাকবেন। এই যোগে অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। আর্থিক স্থিতি ফিরবে। তাই চিন্তার কোনও কাজ নেই বলেই চলে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

   

POST A COMMENT
Advertisement