Budh Nakshatra Gochar: ২৫ মে থেকে ৪ রাশির প্রোমোশন পাকা, ব্যবসাতেও বাম্পার লাভ, বুধের নক্ষত্র গোচর

বুধ হল বৃদ্ধির কারক গ্রহ। আর এই গ্রহ মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। যার ফলে ৪ রাশির ভাগ্য খুলে যাবে। মিলবে টাকা। পাশাপাশি চাকরি এবং ব্যবসায় বিরাট উন্নতি হবে। 

Advertisement
২৫ মে থেকে ৪ রাশির প্রোমোশন পাকা, ব্যবসাতেও বাম্পার লাভ, বুধের নক্ষত্র গোচরবুধ নক্ষত্র গোচর
হাইলাইটস
  • বুধ হল বৃদ্ধির কারক গ্রহ
  • এই গ্রহ মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে
  • যার ফলে ৪ রাশির ভাগ্য খুলে যাবে

বুধ হল বৃদ্ধির কারক গ্রহ। আর এই গ্রহ মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। যার ফলে ৪ রাশির ভাগ্য খুলে যাবে। মিলবে টাকা। পাশাপাশি চাকরি এবং ব্যবসায় বিরাট উন্নতি হবে। 

আসলে ২৫ মে ২০২৬, সোমবার রাত ১১টা বেজে ৪৯ মিনিটে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে বুধ। আর সেই কারণেই বাম্পার সময় কাটবে ৪ রাশির জাতকদের। তাঁদের ভাগ্য খুলে যাবে। মিটে যাবে সমস্যা। তাই আর দেরি না করে সেই ৪ রাশি সম্পর্কে দ্রুত জেনে নিন। 


বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য সেরা সময় নিয়ে আসবে বুধের নক্ষত্র গোচর। এই সময় আপনাদের চাকরিতে হবে উন্নতি। প্রোমোশন হতে পারে। পাশাপাশি ব্যবসায় লাভ হতে পারে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। অর্থের সমস্যা মিটে যাবে। 

এছাড়া পরিবারে থাকবে শান্তি। অনেক ঝামেলা-অশান্তি মিটে যাবে। পরিবারের সব সদস্যেরা পাশে থাকবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা বুধের মৃগশিরা নক্ষত্র প্রবেশে গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। আপনাদের মন শান্ত হবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই সময় কেরিয়ারে বিরাট উন্নতি হবে। বস আপনাদের পছন্দ করবেন। পাশাপাশি ব্যবসাতেও বড় প্রোজেক্ট মিলতে পারে। ব্যবসার জন্য বিদেশ যাত্রা হতে পারে। তাই আর দুশ্চিন্তা নয়। 

কন্যা রাশি
বুধের এই নক্ষত্র গোচর কন্যা রাশির জন্যও খুব ভাল পরিমাণ নিয়ে আসবে। আপনারা নতুন পরিকল্পনা করতে পারেন। তার ফলে পুরনো আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময় কাজের জায়গায় আপনার প্রশংসা হবে। মিলতে পারে বিরাট প্রোমোশন। নতুন চাকরির আশাও রয়েছে। পাশাপাশি ব্যবসাতেও মিলতে পারে লাভ। 

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও বুধ গোচরে ভাল সময় কাটাবেন। আর্থিক স্থিতি বদলে যাবে। টাকার অভাব হয়ে যাবে দূর। এই সময় পরিবারের সঙ্গ পাবেন।

Advertisement

ও দিকে কেরিয়ারে বড়সড় উন্নতি হতে পারে। মিলতে পারে নতুন চাকরি। পাশাপাশি ব্যবসাতে নয়া পার্টনার পাবেন। অনেকেই বিনিয়োগ করতে পারেন ব্যবসায়।


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


 

POST A COMMENT
Advertisement