Budh Nakshatra Parivartan 2026: ৮ অগাস্ট নক্ষত্রের রাজা পুষ্যতে এন্ট্রি নেবে বুধ, ৫ রাশির চাকরিতে সুখবর, ব্যবসায় বড় লাভ

৮ অগাস্ট নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ। এটি প্রবেশ করছে পুষ্য নক্ষত্রে। যার ফলে চাকরিতে বিরাট উন্নতি হবে ৫ রাশির। পাশাপাশি ব্যবসাও বড় হবে। বিশদে জেনে নিন।

Advertisement
৮ অগাস্ট নক্ষত্রের রাজা পুষ্যতে এন্ট্রি নেবে বুধ, ৫ রাশির চাকরিতে সুখবর, ব্যবসায় বড় লাভবুধের নক্ষত্র পরিবর্তন
হাইলাইটস
  • ৮ অগাস্ট নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ
  • এটি প্রবেশ করছে পুষ্য নক্ষত্রে
  • চাকরিতে বিরাট উন্নতি হবে ৫ রাশির

জ্যোতিষ শাস্ত্রে গ্রহের নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর প্রভাব সব রাশির উপর পড়ে। আর জ্যোতিষের হিসেব জানাচ্ছে, ৮ অগাস্ট ২০২৬ বুদ্ধি, তর্ক ও ব্যবসার কারক বুধ পুনর্বসু নক্ষত্র থেকে বেরিয়ে পুষ্য নক্ষত্রে গোচর করতে চলেছে। আর পুষ্য নক্ষত্রকে জ্যোতিষের রাজা বলা হয়। তাই এই নক্ষত্রে বুধের প্রবেশ কেরিয়ার, জ্ঞান, আর্থিক সমৃদ্ধি এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত দুর্লভ এবং শুভ যোগ তৈরি করছে। যার ফলে লাভবান হবে ৫ রাশি। তাদের কেরিয়ারে উন্নতি হবে। মিলতে পারে প্রোমোশন। সেই সঙ্গে ব্যবসা বড় হবে। বাড়বে লাভ। 

তাই ঝটপট এমনই ৫ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন, যারা বুঝের নক্ষত্র পরিবর্তনে ভাল সময় কাটাবে। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য বুধের পুষ্য নক্ষত্র গোচর সেরা সময় নিয়ে আসবে। এই যোগে আটকে থাকা কাজ হয়ে যাবে। কেরিয়ারে এগিয়ে যাবেন। হতে পারে প্রোমোশন। সেই সঙ্গে ব্যবসা বাড়বে। বাম্পার লাভের মুখ দেখতে পারেন। এছাড়া কিনতে পারেন প্রপার্টি। ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে। 

মিথুন রাশি
এই রাশির জন্যও বুধের নক্ষত্র পরিবর্তন অতি শুভ। এই যোগে ব্যক্তিত্ব নতুন করে গড়ে উঠবে। সকলেই এগিয়ে এসে কথা বলবেন। এছাড়া এই সময় মিডিয়া, মার্কেটিং ও লেখালিখির সঙ্গে জড়িতরা অনেকটাই এগিয়ে যাবেন। এই যোগে বাড়বে মান এবং সম্মান। এছাড়া আয়ের নতুন স্রোত তৈরি হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি নিশ্চিত। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা কেরিয়ারে এগিয়ে যাবেন। নতুন চাকরি পেতে পারেন। পুরনো কাজে বাড়তে পারে মাইনে। এছাড়া ব্যবসাও বৃদ্ধি পাবে। বিরাট লাভ হতে পারে। নতুন করে বিনিয়োগ আসতে পারে বিজনেসে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতক এবং জাতিকারাও এগিয়ে যাবেন। আর্থিক স্থিতি ফিরবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। ধার দেওয়া টাকা ফেরত পাবেন। এছাড়া এই সময় নতুন প্রোজেক্ট পেতে পারেন। চাকরিতে উন্নতি হবে নিশ্চিত। বসের স্নেহের পাত্র হয়ে উঠবেন। 

Advertisement

বৃশ্চিক রাশি
বুধের পুষ্য নক্ষত্রে প্রবেশ চাকরিতে নয়া পদ এনে দেবে। উন্নতি করবেন। নতুন চাকরির অফারও পেতে পারেন। এছাড়া এই সময় প্রোমোশন হতে পারে। বেতন বৃদ্ধির খবরও পেতে পারেন। বড় হবে ব্যবসা। শুধু তাই নয়, এই সময় পরিবারে চলতে থাকা ঝামেলা মিটে যাবে। সুখ এবং শান্তি পাবেন। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।

 

POST A COMMENT
Advertisement