Budh Shani Kendra Drishti Yog: বুধ ও শনির কেন্দ্র দৃষ্টি যোগ, বাম্পার মাইনে বাড়বে ৪ রাশির, ব্যবসাতে নতুন ক্লায়েন্ট

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুদ্ধি এবং ব্যবসার কারণ বুধ। আর শনি হল কর্মফল এবং ন্যায়ের কারক গ্রহ। আর যখন বুধ এবং শনি একে অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হয়। এমনই একটা যোগ তৈরি হচ্ছে ১০ জুন ২০২৬, বুধবার। এই দিন সকাল ১১টা বেজে ৬ মিনিটে তৈরি হবে ওই যোগ। আর এই যোগটি মোটামুটি এক সপ্তাহ সক্রিয় থাকবে। 

Advertisement
বুধ ও শনির কেন্দ্র দৃষ্টি যোগ, বাম্পার মাইনে বাড়বে ৪ রাশির, ব্যবসাতে নতুন ক্লায়েন্টবুধ শনি কেন্দ্র দৃষ্টি যোগ
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুদ্ধি এবং ব্যবসার কারণ বুধ
  • শনি হল কর্মফল এবং ন্যায়ের কারক গ্রহ
  • যখন বুধ এবং শনি একে অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হয়

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুদ্ধি এবং ব্যবসার কারণ বুধ। আর শনি হল কর্মফল এবং ন্যায়ের কারক গ্রহ। আর যখন বুধ এবং শনি একে অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হয়। এমনই একটা যোগ তৈরি হচ্ছে ১০ জুন ২০২৬, বুধবার। এই দিন সকাল ১১টা বেজে ৬ মিনিটে তৈরি হবে ওই যোগ। আর এই যোগটি মোটামুটি এক সপ্তাহ সক্রিয় থাকবে। 


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বুধ এবং শনির এই কেন্দ্র দৃষ্টি যোগ সব রাশির জীবনেই প্রভাব ফেলবে। তবে সবথেকে ভাল ফল দেবে ৪ রাশিকে। তাই আর সময় নষ্ট না করে ওই সব রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
বুধ এবং শনির কেন্দ্র দৃষ্টি যোগে মেষ রাশির জীবন বদলে যেতে পারে। এর ফলে অনেক লাভ হবে। বহুদিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। ব্যবসায় বিরাট লাভ হবে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। এই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। যার ফলে উন্নতি হবে সবক্ষেত্রেই। 

এই রাশির জাতকদের চাকরিতেও প্রোমোশনের আশা রয়েছে। বসের কাছের পাত্র-পাত্রী হয়ে উঠতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও বুধ এবং শনির বিশেষ যোগ সুফল এনে দেবে। আপনাদের পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইনক্রিমেন্টও হতে পারে। শুধু তাই নয়, এই সময় সম্পত্তিও পেতে পারেন। টাকা পয়সা নিয়ে ঝামেলা কাটবে। ঋণের বোঝা মাথা থেকে নামিয়ে নিতে পারবেন।  

তুলা রাশি
বুধ এবং শনির এই যোগে ইতিবাচক সময় আসবে। মিডিয়া এবং লেখালিখির সঙ্গে জড়িতরা বিরাট উন্নতি করবেন। আপনাদের কাজের কদর করবে সবাই। এই সময় পাড়ায় সম্মান বৃদ্ধি পাবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। তাই তুলা রাশির জাতক এবং জাতিকারা অবশ্যই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কুম্ভ রাশি
আপনাদের জন্যও গোল্ডেন টাইম অপেক্ষা করছে। এবার জমির মামলা থেকে মুক্তি পাবেন। ঋণ থেকেও নিস্তার পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে প্রভাব বাড়বে। অনেকেই সম্মান করবেন। তৈরি হবে নতুন কনট্যাক্ট।

Advertisement

এছাড়া চাকরিতেও উন্নতি হতে পারে। মিলতে পারে প্রোমোশন। এমনকী ব্যবসাতেও নতুন প্রোজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


 

POST A COMMENT
Advertisement