লাভ দৃষ্টি যোগবৈদিক জ্যোতিষ মতে, ২২ মে ২০২৬ বুধ এবং শনি একে অপরের ৯০ ডিগ্রি দূরে অবস্থান করবে। আর এই বিশেষ অবস্থানের ফলে তৈরি হচ্ছে বিশেষ লাভ দৃষ্টি যোগ। এই গুরুত্বপূর্ণ যোগে সাফল্য পাবে ৫ রাশি। ভাগ্য খুলে যাবে। অর্থের সমস্যা হবে শেষ। হাতে আসবে টাকা। প্রপার্টিও পেতে পারেন।
তাই আর দেরি করে লাভ নেই। বরং সেই ৫ রাশি সম্পর্কে জেনে নিন।
মিথুন রাশি
বুধ রাশির অধিপতি মিথুন। তাই এই যোগের শুভ প্রভাব পাবে মিথুন রাশি। এই রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। আপনাদের প্রোমোশন হতে পারে। পাশাপাশি ব্যবসাতেও হতে পারে বাম্পার লাভ। শুধু তাই নয়, এই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে।
এই সময় সংসারে সমস্যা মিটে যাবে। অর্থজনিত সঙ্কট থাকবে না। তাই মিথুন রাশির জাতক এবং জাতিকারা ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
কন্যা রাশি
লাভ দৃষ্টি যোগে কন্যা রাশিও দারুণ সময় কাটাবেন। এই যোগের জন্য ভাল পরিণাম পাবেন। এই সময় বাড়তে পারে বেতন। পাশাপাশি পদোন্নতি হতে পারে। এই সময় বসও ভালোবাসতে পারেন।
পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। পরিবারের মাঝের বিবাদ কেটে যেতে পারে। তাই চিন্তার কোনও কারণ নেই।
তুলা রাশি
এই রাশিও ভাল সময় কাটাবেন। ইতিবাচক জীবনে প্রবেশ করবেন। লেখা, মিডিয়ার সঙ্গে জড়িতরা প্রচুর সম্মান পাবেন। অবিবাহিতদের বিয়ে হতে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধি মিলবে। একে অপরের সঙ্গে জুড়ে জুড়ে থাকতে পারবেন। তাই তুলা রাশির জাতকেরা সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মকর রাশি
লাভ দৃষ্টি যোগের জন্য মকর রাশির জাতক-জাতিকাদের স্থিতি বদলে যাবে। জমি-জায়গার সমস্যা মিটে যাবে। ব্যবসায় এগিয়ে যাবেন। চাকরিতে মিলবে সাফল্য। সামাজিক মান এবং সম্মান বাড়বে। এই সময় কোনও প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পাবেন। তাই ফালতু বিষয় মাথা থেকে বের করে দিন।
কুম্ভ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা মানসিক শান্তি পাবেন। আর্থিক অবস্থা মজবুত হবে। হুট করে মিলতে পারে ধন। বিনিয়োগের জন্য এই সময়টা দারুণ কাটতে পারে। ভবিষ্যতে ভাল রিটার্ন পেতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এবার সফল হতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।